চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সকালের শহরে ডিভাইডারে ধাক্কা মেরে ৫০ ফুট দূরে পড়ল চালক

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ পথ দুর্ঘটনা কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে(Saltlake)। একটি গাড়ি রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা মারার পর গাড়ি থেকে ৫০ ফুট দূরে ছিটকে পড়লেন চালক। বৃহস্পতিবার সাত সকালে এমন পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিধাননগর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা ওই চালককে চিকিৎসা করছেন। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি সেক্টর ফাইভের ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাছে রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িটি বেশি গতিতে আসছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। ডিভাইডারে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে গাড়ির চাকা ফেটে যায়। এর পর উল্টে যায় গাড়িটি। ধাক্কার অভিঘাতে গাড়িটির চালক গাড়ি থেকে ৫০ ফুট দূরে ছিটকে পড়েন। জানা গিয়েছে ওই ব্যক্তির মাথায় আঘাত লেগেছে। মাথায় চোট লাগায় অতিরিক্ত রক্তক্ষরণ হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এমন ঘটনা ঘটতে দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। এসে দেখেন চালক গুরুতর অবস্থায় পড়ে রয়েছেন। আঘাত গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আপাতত বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই চালক। অন্যদিকে এই দুর্ঘটনার খবর পৌঁছয় পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর পূর্ব থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। কী ভাবে এমন দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন বিধাননগর পূর্ব থানার পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ