রিক্সা চালকের সই জাল করে ব্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ, পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতারণার শিকার হল রিক্সা চালক। তাঁর  নথি জাল করে ব্যাঙ্ক থেকে প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা ঋণ। এই ঘটনায় পুলিশের জালে জড়াল এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার পাটুলি এলাকায়।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই প্রতারণা ঘটনায় ধৃত হলেন জয়ন্ত রায়চৌধুরি। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

কি করে ঘটল এক ঋণ প্রতারণার ঘটনা? পুলিশ সূত্রে জানা গিয়েছে , কয়েকদিন আগে পাটুলি এলাকার রিক্সাচালককে ব্যাঙ্ক থেকে ঋণ মেটাতে বলে। যা শুনে স্বাভাবিকভাবে হতবাক হয়ে যায় রিক্সাচালক। কারণ, তিনি ব্যাঙ্ক থেকে কোন ঋণ নেয়নি। ওই রিক্সা চালককে ব্যাঙ্ক  কর্তৃপক্ষ  ডেকে কিছু নথিপত্র দেখায়। আর সেখানেই দেখা যায়, রিক্সা চালকের সই নকল করে ব্যাঙ্ক থেকে কেউ ঋণ নিয়েছে।

খবর পাওয়ার পরেই পাটুলি থানার অতিরিক্ত ওসি অরুনাভ নস্করের নেতৃত্বে একটি টিম তদন্ত শুরু করে। আর সেই তদন্তে উঠে আসে ব্যবসায়ী  জয়ন্ত রাজচৌধুরির নাম। ওই রিকশাচালককে ব্যবসায়ী ব‌্যাঙ্ক থেকে কিছু টাকা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে তাঁর ব্যাঙ্কের যাবতীয় নথি নিয়ে নেয়। আর সেখান থেকেই রিক্সা চালকের সই জাল করে ব্যবসায়ী। প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা হতিয়ে নিয়েছে ওই ব্যাবসায়ী। ইতিমধ্যেই জয়ন্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি