পেটের দায়ে রাজনীতি ছাড়ছেন রুদ্রনীল ঘোষ

বিজেপি করায় নাকি টলিউডে কাজ পাচ্ছেন না অভিনেতা রুদ্রনীল ঘোষ। তাই তিনি রাজনীতি ছাড়ছেন। যদিও সেই দাবি মিথ্যা বলেই দাবি টলিউডের।

Share:

নিজস্ব প্রতিনিধি: পেটের দায় বড় দায়। পেট না ভরলে কিছুতেই কেউ ভালো থাকতে পারে না। আর সেই পেট ভরাতে প্রয়োজন হয় কাজের। কিন্তু রাজনীতির(Politics) কারণে যদি কাজটাই না জোটে তখন কী হবে! তাই কাজের খোঁজে বিদায় জানতেই হয় রাজনীতিকে। টলিউডের(Tollywood) অভিনেতা রুদ্রনীল ঘোষের(Rudranil Ghosh) এখন তেমনই দুর্বাস্থা। বিজেপি করায় তিনি নাকি কাজ পাচ্ছেন না টলিউডে। পেটের খাবার জোগাড় করা যাচ্ছে না বলে এবার তাই রাজনীতি ছাড়ার কথা জানিয়ে দিলেন রুদ্রনীল। যদিও প্রশ্ন উঠেছে, সত্যি করেই পেটের দায়ে রাজনীতি ছাড়ছেন নাকি রাজনীতির মঞ্চে গ্রহণযোগ্যতা হারিয়েছেন সেটা বুঝেই রাজনীতি ছাড়ার বার্তা দিলেন এই অভিনেতা। নিন্দুকদের দাবি, এপাং ওপাং ঝপাং করে নিজের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন রুদ্রনীল। তাই সবাই মুখ ফেরাচ্ছে। সেই জায়গা থেকেই নিজের মুখ বাঁচাতে এখন অভিযোগ তুলছেন বিজেপি(BJP) করার দায়ে তিনি কাজ পাচ্ছেন না, তাই রাজনীতি ছাড়ছেন।

রুদ্রনীলের দাবি, তিনি বিজেপি করছেন বলেই টলিউডে নাকি তিনি কাজ পাচ্ছেন না। প্রায় দেড় বছর তাঁর হাতে নাকি কোনও সিনেমা বা সিরিজের কাজ নেই। এই বিষয়ে তাঁর বক্তব্য, ‘যদি রুজি-রুটির জায়গাটা বন্ধ করে দেওয়া হয় বিরোধী রাজনীতি করার অপরাধে, তখন তো মানুষকে ভাবতেই হবে। প্রিয় কাজটিকে আগলে রাখার জন্য রাজনীতি থেকে তাঁকে অব্যাহতি নিতেই হবে। পরিচালক-প্রযোজক বন্ধুরা, যাঁদের মধ্যে কেউ কেউ আবার শাসকদলের ঘনিষ্ঠ, তাঁরা পরিষ্কার করে বলেছেন বিজেপিটা ছেড়ে দে, নইলে তোকে কাজে নিতে অসুবিধা হচ্ছে। শুধু শাসকদলের ঘনিষ্ঠরাই কাজ পেয়ে যাবেন। মাচা, ফাংশন পেয়ে যাবেন। অন্যদিকে শাসকদলের দোষ-ত্রুটি নিয়ে কথা বললেই কায়দা করে কাজ বন্ধ করে দেওয়া হবে। এই যে বিরুদ্ধ কণ্ঠের পেটে টান পড়লেই চুপ হয়ে যাবে। এমন আবহ পশ্চিমবঙ্গের রুচি বা সংস্কৃতির সঙ্গে মেলে না।’

যদিও টলিউডের নানা প্রযোজক ও প্রযোজনা সংস্থার দাবি, রুদ্রনীলের ফোকাসটাই গত কয়েক বছরে অভিনয় থেকে সরে গিয়েছে। সবাই যখন নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন তখন রুদ্রনীল অভিনয়কে বাইপাস করে রাজনীতির মাঠে নেমে পড়েছিলেন। কিন্তু সেখানে তিনি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেননি। প্রথমে তিনি ছিলেন বাম, পরে আসেন তৃণমূলে, সেখান থেকে আবার ঝাঁপ দেন বিজেপিতে। বার বার এই শিবির বদল রাজ্যের আমজনতা মেনে নিতে পারেননি। বরঞ্চ তাঁদের মনে হয়েছে রুদ্রনীল সুযোগসন্ধানী হয়ে পড়েছেন। তৃণমূল থেকে তিনি সাংসদ বা বিধায়ক হতে পারেননি বলেই ঝাঁপ দিয়েছেন বিজেপিতে, যদি সেখানে শিকে ছেঁড়ে এই মনোভাব নিয়ে। কিন্তু সেখানেই জমাট বাঁধতে পারেনি। বিজেপি কোনও সভা, মিছিল, মিটিংয়েই তাঁকে সেভাবে দেখা মেলে না। তাই রাজনীতির ময়দান থেকেও কিছু পাননি। এখন উনি দোষ দিচ্ছেন তৃণমূলকে(TMC) যে তাঁরা কাজ করতে দিচ্ছে না বা কাজ পেতে দিচ্ছে না। কিন্তু সেই অভিযোগ সম্পূর্ন মিথ্যা। রাজনীতির রঙ দেখে টলিউডে কেউ কাজ পায় না বলেই দাবি প্রযোজকদের ও প্রযোজনা সংস্থাগুলির।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু