‘ওঁরা তো চোখ দিয়ে ধর্ষণ করে’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক রূপাঞ্জনা

'ওঁরা চোখ দিয়ে রেপ করে', বিজেপি ছাড়তেই ধর্ষণের হুমকি পাচ্ছেন রূপাঞ্জনা। গতকাল গভীর রাতে লাইভে এসে জানালেন বাংলা ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ওঁরা চোখ দিয়ে রেপ করে’, বিজেপি ছাড়তেই ধর্ষণের হুমকি পাচ্ছেন রূপাঞ্জনা। গতকাল গভীর রাতে ফেসবুকে লাইভে এসে জানালেন বাংলা ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেত্রী। এবার বাংলার বিধানসভা নির্বাচনের দিকে নজর গোটা দেশের। এবার বঙ্গ দখল করতে মরিয়া বিজেপি। কিন্তু একচুলও জমি ছাড়তে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল। সব মিলিয়ে বলাই যায়, ছাব্বিশের নির্বাচন যথেষ্ট উত্তেজনাপূর্ণ। প্রথম দফার ভোটগ্রহণ মোটের উপর নির্বিঘ্নে সম্পন্ন হলেও এখন সবার ‘পাখির চোখ’ দ্বিতীয় দফার নির্বাচনের উপর। আগামী ২৯ এপ্রিল ১৪২ আসনে ভোট রয়েছে। তাই দ্বিতীয় দফার নির্বাচনের প্রাক্কালে জোরকদমে চলছে প্রচার পর্ব। তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে প্রচার সারছে বিজেপি। ঘনঘন বাংলায় এসে সভা-রোডশো করে প্রচার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-রা।

অন্যদিকে বাংলার অলি-গলিতে পায়ে হেঁটেই জনসংযোগ সারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ শেষ দফার ভোটের প্রচার শেষ। জোড়াফুল বনাম পদ্মফুলের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে এবার বিজেপিকে এক হাতে নিলেন রূপাঞ্জনা মিত্র। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন রূপাঞ্জনা। কিন্তু একুশের নির্বাচনে তৃণমূলের কাছে বিজেপি হেরে যায়। এরপরেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর। বিজেপি নেতা মন্ত্রীদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে অবশেষে গতবছর তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ করেছেন তিনি। তারপর থেকেই নাকি তীব্র কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য পাচ্ছেন। ধর্ষণের হুমকিও পাচ্ছেন তিনি। এবার এই নিয়েই প্রচারের ফাঁকে লাইভে এসে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী।

 

বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে বললেন, ‘সাচ্চা বাঙালিকে ভয় দেখাবেন না। অভয়ার জন্য নাকি রাতদখল করেছিলেন। আরে, আপনারা তো চোখ দিয়েই ধর্ষণ করেন। তারপর নির্লজ্জের মতো ধর্ষণ নিয়ে কথা বলছেন। নারী সুরক্ষা নিয়ে কথা বলছেন অথচ একজন মহিলাকে সোশাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দিচ্ছেন। অশালীন গালিগালাজ করেন তাতেই বোঝা যাচ্ছে ক্ষমতায় এলে কী পরিণতি হবে। বিজেপির গুণ্ডা কালচার ছাড়া এটা আর কিছুই নয়। আবারও বলছি সাহস থাকলে সামনে এসে হুমকি দিন। একটা কথা শুনে রাখুন যাঁরা আমাকে আক্রমণ করেছেন তাঁদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ দায়ের করছি। কাউকে ছেড়ে কথা বলবো না।’ অভিনেত্রীর দাবি, রাজনৈতিক মতাদর্শ আলাদা হওয়ার কারণে প্রতিনিয়ত তিনি সোশ্যাল মিডিয়ায় হুমকির শিকার হচ্ছেন। তাঁর বৃদ্ধা মা-ও রেহাই পাননি। পরিবারের উপর এই আক্রমণ সহ্য করতে নারাজ তিনি। দীর্ঘ ২৫ বছর অক্লান্ত পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে নিজের জমি শক্ত করেছেন। একজন সফল নারী হিসেবে পরিচিতি বানিয়েছেন। তাই কোনও কুরুচিকর মন্তব্য শুনতে নারাজ তিনি।

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে মেট্রোর সামনে ঝাঁপ স্বামীর!

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’