বরানগর বিধানসভায় উপ নির্বাচনে বিজেপির প্রার্থী সজল ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির পক্ষ থেকে রাজ্য বিধানসভার দুটি কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী করা হয় দলের কাউন্সিলর সজল ঘোষকে(Sajal Ghosh)। অপরদিকে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার বিজেপি প্রার্থী হন ভাস্কর সরকার(Bhaskar Sarkar। মঙ্গলবার দুপুরে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করা হলেও এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনে রাজ্যে ৩৮টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করার পর বাকি চারটিতে কোন প্রার্থীর নাম ঘোষণা করেনি গেরুয়া শিবির। সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রগুলি হল ডায়মন্ড হারবার ,ঝাড়গ্রাম, আসানসোল ও বীরভূম।

এর আগে রবিবার রাতে দ্বিতীয় দফার তালিকা ঘোষণা করে এর রাজ্যের ১৯ টি কেন্দ্রের প্রার্থীর নাম নির্বাচিত করে, কেরলা শিবির। প্রথম তালিকা তে ও ২০টি নাম ঘোষণা করেছিল গেরুয়া শিবির। তবে আসানসোল কেন্দ্রে নাম ঘোষণা হওয়ার পর বিজেপি প্রার্থী পবন সিং নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান। ফলে ওই পদে এখনো পর্যন্ত নতুন প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি গেরুয়া শিবির। এদিকে, অবশেষে রবিবার রাতে বিজেপির পক্ষ থেকে পঞ্চম প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।বাংলার ১৯ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপির দিল্লি নেতৃত্ব। বর্ধমান পূর্ব কেন্দ্রে বিজেপির প্রার্থী অসীম কুমার সরকার, তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মেদিনীপুরে অগ্নিমিত্রা পল(Agnimitra Pal), বর্ধমান- দুর্গাপুরে দিলীপ ঘোষ , জলপাইগুড়ি জয়ন্ত রায়, দার্জিলিং রাজু বিস্তা, রায়গঞ্জ কার্তিক পাল ,বসিরহাট রেখা পাত্র, মথুরাপুর অশোক পুর কায়েত, উলুবেড়িয়া অরুণ উদয় পাল চৌধুরী, শ্রীরামপুর কবীর শঙ্কর বসু, ব্যারাকপুর অর্জুন সিং, কৃষ্ণনগর অমৃতা রায়, দমদম শীল ভদ্র দত্ত,বারাসত স্বপন মজুমদার, জঙ্গিপুর ধনঞ্জয় ঘোষ, কলকাতা দক্ষিণ দেবশ্রী চৌধুরী, কলকাতা উত্তর তাপস রায়।

দিলীপ ঘোষের(Dilip Ghosh) কেন্দ্র বদল করা হল। তৃণমূল থেকে বিজেপিতে প্রত্যাবর্তন করেই ব্যারাকপুরের প্রার্থী হলেন অর্জুন সিং এবার ব্যারাকপুরের নির্বাচনে লড়াই পার্থ ভৌমিক বনাম অর্জুন সিং এর। উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে মুখোমুখি লড়াই তাপস রায়ের।বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস রায় বিজেপিতে যোগ দেওয়ায় ওই বিধানসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। অপরদিকে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা তৃণমূলের বিধায়ক ইদ্রিস আলির প্রয়াণে সেখানে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের