নবান্নে মুখোমুখি সেলিম-মমতা! কেন বসতে হল বৈঠকে?

Share:

নিজস্ব প্রতিনিধি:  বামকে হারিয়ে ২০১১ সালে ক্ষমতায় এসেছে তৃনমূল। বঙ্গের বুকে মুখ্যমন্ত্রীর মসনদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৪ বছরের রাজত্ব চালানো বামের নানা নীতি নিয়ে বিরোধী থাকাকালীনই বারংবার মুখ খুলতেন মমতা। আর ক্ষমতায় এসে প্রতিনিয়তই বামকে তুলোধনা করেন এই তৃনমূল সুপ্রিমো। এবার সেই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সাথেই মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন  মুখ্যমন্ত্রী তথা তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে যাচ্ছেন মহম্মদ সেলিম। তবে তড়িঘড়ি কেন বসতে হচ্ছে বৈঠকে? 

নবান্ন সূত্রে খবর, বাংলায় এখন এসেছেন ফিনান্স কমিশনের এক প্রতিনিধিদল। সেখানে আজ রাজ্যের নানা রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। তাঁদের নিয়েই আজ নবান্নে বৈঠক করবেন তাঁরা। আর ওই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এই বৈঠকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আর সেই আমন্ত্রণে সাড়া দিতেই নবান্ন যাচ্ছেন বলেই জানান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। একদা ৩৪ বছর ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার। এখন তারা বিরোধী দল।  এই বৈঠকে যোগ দিতে প্রথমবার নবান্নে পা রাখবেন মহম্মদ সেলিম। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে তিনি জানান, ‘‌ওই ভবনের নির্মাণের সময় একবার ওখানে গিয়েছিলাম। তারপর এই প্রথমবার যাব। আমি আর রামচন্দ্র ডোম যাবো।’‌

প্রসঙ্গত, বর্তমানে বিধানসভা, লোকসভা নির্বাচনে সিপিএম শূন্যতা কাটিয়ে উঠতে পারেনি। সদ্য ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ভরাডুবি হয়েছে বামেরা। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসতে চলেছে বাম। নবান্ন সূত্রে খবর, এই বৈঠকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরবেন রাজ্যের আর্থিক বিষয়ক নানা তথ্য সহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের খতিয়ান। এই রাজ্যের নানা উন্নয়ন মূলক প্রকল্পের সমালোচনা করেছেন মহম্মদ সেলিম। তবে নবান্নে দাঁড়িয়ে বামনেতা ঠিক কি উত্তর দেন, সেটাই এখন দেখার। 

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা