সাত সকালেই কলকাতায় পা সলমন খানের, অভ্যর্থনায় বাবুল

মঙ্গলবার সকাল ৬টা ৪৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন সলমন খান। বিকালে তাঁর দেখা মিলবে মুখ্যমন্ত্রীর পাশে KIFF2023'র মঞ্চে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতায়(Kolkata) বসতে চলেছে সিনেমার মহোৎসবের(29th Kolkata International Fil Festival 2023) আসর। এদিন অর্থাৎ মঙ্গলবার ৫ ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর তারই উদ্বোধনী অনুষ্ঠানে(Opening Ceremony) যোগ দিতে কলকাতায় সাতসকালেই হাজির হলেন সলমন খান। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উপস্থিতিতে সলমনের হাত ধরেই উদ্বোধন হতে চলেছে চলচ্চিত্র উৎসবের। মঙ্গলবার সকাল ৬টা ৪৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন সলমন খান। সঙ্গে সঙ্গে পেলেন উষ্ণ অভ্যর্থনা। রাজ্য সরকারের তরফে তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়(Babul Supriya)। ফুল হাতা ব্ল্যাক টি শার্ট ও ব্লু ট্রাউজারে ভাইজানকে দেখতে সেই সাতসকালেই ভিড় জমান তাঁর অনুরাগীরা। ফ্যানেদের দিকে তাকিয়ে হাত নাড়ার পাশাপাশি নমস্কার করেন সলমন। ভাইজানের জন্য বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল বেশ কড়া।

প্রসঙ্গত, গত কয়েক বছরের মতো এবার, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন না শাহরুখ খান। তবে সেই শূন্যস্থান ভরিয়ে দেবেন সলমন। চলতি বছরের ১৩ মে এক দশকের বেশি সময় পর কলকাতায় এসেছিলেন সলমন। ইস্টবেঙ্গল তাঁবুতে অনুষ্ঠান করার কথা ছিল তাঁর। শহরে এসেই তিনি কালিঘাটে গিয়ে দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে। ভাইজানকে সেদিন উত্তরীয় পরিয়ে স্বাগত জানান বাংলার অগ্নিকন্যা। ঘণ্টাখানেকের সাক্ষাতের পর বেরিয়ে যান সলমন খান। কোনও বক্তব্য রাখেননি অভিনেতা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সাক্ষাৎ সম্পর্কে তিনি বলেছিলেন, ‘সলমন খান এসেছিলেন এবং ওঁদের ধন্যবাদ। আমি ওঁর নিরাপত্তা নিয়ে সত্যিই যথেষ্ট চিন্তিত। তাই ওঁকে নিজের খেয়াল রাখতে বলেছি।’ আজ তাঁদের দুইজনকেই ফের দেখা যাবে একসঙ্গে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান