সল্টলেকে দুরন্ত গতিতে ছুটে আসা প্রাইভেট গাড়ির ধাক্কায় অকাল মৃত্যু বাইক আরোহীর

Share:

নিজস্ব প্রতিনিধি,সল্টলেক: বিধাননগরে প্রাইভেট গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু। মৃত যুবকের নাম আইয়াজ হোসেন, বাড়ি কলকাতার কাশিপুর(Cossipur) এলাকায়। গাড়ির চালক গ্রেফতার। গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর,প্রথমে ওই প্রাইভেট চার চাকা গাড়ির সাথে ধাক্কা লাগে, তখন কথাকাটা কাটি হয়। ওই বাইক আরোহী ক্ষমাও চায় বলে সূত্রের খবর। এর পরে বেরিয়ে গেলে ওই প্রাইভেট গাড়ি বাইক ধাওয়া করে সল্টলেক ১২ নাম্বার ট্যাঙ্ক (Saltlake 12 No Tank)এর কাছে এসে পিছন থেকে ধাক্কা মারে।

তখন বাইক থেকে রাস্তায় ছিটকে পরে বাইক আরোহী। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় NRS হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এর পরেই বিধান নগর দক্ষিণ থানার পুলিশ অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করে। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্ত গাড়ির চালককে বিধান নগর মহকুমা আদালতে(Bidhannagar Court) পেশ করা হয়। পিছন থেকে ধাওয়া করে এসে ধাক্কা মারার ঘটনার সিসিটিভি(CCTV) ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।

অন্যদিকে,ফের আবারো দুর্ঘটনা, পশ্চিম মেদিনীপুর জেলার মাংরুলের দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নেমে গেল খালে।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা(Chandrakona) ১ নম্বর ব্লকের তাতারপুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, মাংরুল থেকে তাতারপুরে আসার রাস্তায় ওই গাড়িটি দুই ব্যক্তিকে ধাক্কা দেয় প্রথমে এবং সেখান থেকে গাড়িটি দ্রুত গতিতে বের করে নিয়ে আসার চেষ্টা করে।

সেখানকার স্থানীয় লোকজন গাড়িটিকে ধাওয়া করে। অবশেষে গাড়িটি ট্রার্নিং না নিতে পেরে দুরন্ত গতিতে রাস্তার পাশে থাকা খালে নামিয়ে দেয় বলে জানা যাচ্ছে। গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানান স্থানীয়রা। যে জায়গায় দুর্ঘটনাটি ঘটে সেই জায়গাতে প্রত্যেকদিন সিভিক ভলেন্টিয়াররা দাঁড়িয়ে তাদের কর্তব্য পালন করে থাকেন। সেই মতো বুধবারও এক সিভিক ভলেন্টিয়ার তার কর্তব্য পালন করছিলেন সে তখনই লক্ষ্য করেন একটা গাড়ি দুরন্ত গতিতে আসছে। দৌড়ে কিছুটা সরে যায় এবং কোনক্রমে প্রাণে রক্ষা পায় তার। প্রায়শই ঘটছে দুর্ঘটনা , দুরন্ত গতির বলি হচ্ছে একাধিক সাধারণ মানুষজন তবুও হুশ ফিরছে না একশ্রেণীর গাড়ি চালকদের।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6