নির্দিষ্ট সময়ের আগেই খুলে দেওয়া হবে সাঁতরাগাছি সেতু

৩১ ডিসেম্বর নয়, তার আগেই খুলে যাচ্ছে সাঁতরাগাছি সেতু। সেখানে কাজের গতি দেখে পূর্ত দফতরের আধিকারিকদের তেমনই ধারনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঁতরাগাছি হয়ে কলকাতায়(Kolkata) যাতায়াত করা নিত্যযাত্রীদের জন্য সুখবর। সব কিছু ঠিক থাকলে বড়দিনের আগেই খুলে দেওয়া হবে এই সেতু। আগের মতো তখন দুই দিকের সবরকম যানবাহনই ফের যাতায়াত করতে পারবে। বাংলা তথা দেশের মূল ভূখণ্ডের সঙ্গে কলকাতার যোগাযোগের প্রধান মাধ্যম এখন বিদ্যাসাগর সেতু(Vidyasagar Setu)। এই সেতুটি ছাড়াও রবীন্দ্র সেতু, বিবেকানন্দ সেতু বা নিবেদিতা সেতু থাকলেও শহরে প্রবেশ করা ও সেখান থেকে বেড়িয়ে যাওয়ার মূল মাধ্যমই হল বিদ্যাসাগর সেতু। সেই সেতুর সঙ্গে ৬ নম্বর জাতীয় সড়কের যোগাযোগ রক্ষা করে চলেছে কোনা এক্সপ্রেসওয়ে(Kona Expressway)। ওই রাস্তার ওপরেই রয়েছে সাঁতরাগাছি সেতু(Santragachi Bridge)। সেখানেই এখন চলছে একটি লেনের ২১টি এক্সপ্যানশন জয়েন্ট সংস্কারের পালা। তার জেরে দিনের বেলা সেতুর একদিকের লেন দিয়েই দুই দিকের বাস ও হালকা ছোট গাড়ি চালানো হচ্ছে। রাত ১১টা থেকে ভোর ৫টা সেতু সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে। প্রথমে ঠিক হয়েছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত সেতু বন্ধ থাকবে। কিন্তু রাজ্যের পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বরের আগে পরে করে সেতু আগের মতোই পুরো খুলে দেওয়া হবে।

জানা গিয়েছে, সাঁতরাগাছি সেতুর কলকাতা অভিমুখী লেনে চলছে এক্সপ্যানশন জয়েন্ট বদলের পালা। এখনও পর্যন্ত সেখানে কাজের যা অগ্রগতি তা দেখে পূর্ত দফতরের আধিকারিকদের দাবি, কাজের অগ্রগতি যথেষ্ট ভালো। দিনরাত এক করে কাজ করছেন ইঞ্জিনিয়ার, শ্রমিকরা। যে গতিতে কাজ চলছে, তাতে আশা করা যায়, ২৫ ডিসেম্বরের মধ্যে তা শেষ হয়ে যাবে। তারপর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর পুরোদমে যান চলাচলের অনুমতি দেওয়া হবে। অর্থাৎ ২৫ ডিসেম্বরের আগে পরে করে পুরোদমে চালু হয়ে যাবে এই সেতু। উঠে যাবে সময়ের বেড়া। তখন আগের মতোই সব ধরনের যান চলাচল করবে এই সেতু দিয়ে। তবে এই সেতু পুরোদমে চালুর আগে পুলিশের সঙ্গে এ নিয়ে কথা বলে নেবে পূর্ত দফতর। এখন ভোর ৫টা থেকে রাত ১১টা অবধি সাঁতরাগাছি সেতুর ১টি লেন দিয়েই দুই দিকের গাড়ি পারাপার করানো হচ্ছে। তার জেরে কোনা এক্সপ্রেসওয়ের দুই দিকেই বাস ও ছোট গাড়ির লম্বা লাইন পরে যাচ্ছে।  

আবার সেতু সংস্কারের কারণে যেহেতু ভারী গাড়ি ও সমস্ত পণ্যবাহী গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে তাই গাড়ির চাপ বেড়েছে হাওড়া(Howrah) শহরের মধ্যে দিয়ে যাওয়া আন্দুল রোড, আমতা রোড ও বেনারস রোডে। আর তার জেরে এই ৩টি রাস্তায় এখন যানজট দেখা যাচ্ছে হামেশাই। তার জেরে বেশ নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। তবে আশা করা হচ্ছে বড়দিনের আগেই সাঁতরাগাছি সেতু পূর্ণ দমে চালু হয়ে গেলে তখন এই রাস্তাগুলিতে যানজট অনেকটাই কমে যাবে।

বেহালা থেকে গ্রেফতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলের মালিক বীরেশ্বর মিত্র

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকরে টুকরে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান, মন্দারমণিতে তলিয়ে গেলেন ২ পর্যটক

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী