রাজ্যের বিরোধী দলনেতা উগ্রপন্থীদের মত পর্যটকদের ভয় দেখাচ্ছেন, কটাক্ষ শশী পাঁজার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা উগ্রপন্থীদের মত বাংলার পর্যটকদের ভয় দেখাচ্ছেন।উগ্রপন্থীরা ভেবেছিল কাশ্মীরের মেরুদন্ড ভেঙে ফেলছে।একই কথা বলছে শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।বাংলার পর্যটকরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সভাপতি এই বিষয়ে কি বলছেন সেটা দেখতে হবে।আমরা অত্যন্ত বিরক্ত। মন্তব্য রাজ্যের মন্ত্রী শশী পাঁজার(Minister Sashi Panja)।ওমর আব্দুল্লাহর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এর কথা হয়েছে।পর্যটন কাশ্মীরের মেরুদন্ড।সেটা ফিরিয়ে আনতে হবে।২২ এপ্রিল যে ঘটনা হয়েছিল তারপর ভারতবাসী একসঙ্গে দাঁড়িয়েছিল।কাশ্মীরের আর্থিক ব্যবস্থা ক্ষতি করার জন্য যা করেছিল ভারতবাসী বলেছিল করা যাবে না। শুক্রবার কলকাতার শিল্প ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

কাশ্মীরে পর্যটন নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে মন্ত্রী শশী পাঁজা বলেন,তিনি যদি কোন বক্তব্য রাখেন তার সঙ্গে প্রমান দিয়ে বলতে হবে।ভারতীয় জনতা পার্টি মনে করছে তারাই পুলিশ, তারাই সরকার।বিভাজনের পক্ষে সারাক্ষণ কথা বলছে।ভাঙড়ে তৃণমূল কর্মী খুন হওয়ার ঘটনা প্রসঙ্গে শশী পাঁজার মন্তব্য,কলকাতা পুলিশ দেখছে।বিধায়ক শওকত মোল্লা দেখছে । আইএসএফ এর হাতেই এটা হয়েছে।তৃণমূল ছাত্র পরিষদকে নিয়ে শশীর মন্তব্য,শাসক দলে আসিন বলে দুর্নীতি করা যায় না।এরকম ছাত্র রাজনীতি যারা করে তাদেরকে চাই না।সকলেই তো মনোজিত নয়।চোপড়ার(Chopra) ঘটনা নিয়ে শশী পাঁজা বলেন,অসৌজন্য আমরা শিখিনি। কারো দোকান থাকা মানে রোজগার। বেরোজগাড়ি বাড়িয়ে দিচ্ছে। শুভেন্দুর বক্তব্য প্রসঙ্গে , শশী পাঁজা বলেন,তিনি যদি কোন বক্তব্য রাখেন তার সঙ্গে প্রমান দিয়ে বলতে হবে।ভারতীয় জনতা পার্টি মনে করছে তারাই পুলিশ, তারাই সরকার।বিভাজনের পক্ষে সারাক্ষণ কথা বলছে।অসৌজন্য আমরা শিখিনি। কারো দোকান থাকা মানে রোজগার। বেরোজগাড়ি বাড়িয়ে দিচ্ছে।ভাঙড়ে তৃণমূল কর্মী খুন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী শশী পাঁজা বলেন, বিষয়টি কলকাতা পুলিশ দেখছে।বিধায়ক শওকত মোল্লা দেখছে । আইএসএফ এর হাতেই এটা হয়েছে।

খুনের রাজনীতি,সন্ত্রাসের রাজনীতি যারা করেন তাদের বক্তব্যের মধ্যেই চলে আসে।ভারতীয় জনতা পার্টি সবসময় কথার মধ্যেই চলে আসে কাকে মারতে হবে।২০১১ র আগে ৩৪ বছরের সন্ত্রাস এখনো মানুষ মনে রেখেছে। নির্বাচন কমিশনকে শশী পাঁজার প্রশ্ন বছরের পর বছর ভোটার তালিকা সংশোধন করে।তাহলে এতদিন কি হলো? নির্বাচন কমিশন বলুক আগে কাজ ঠিক হয়নি।আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন ভালো কাজ করেছে।তাহলে ভাব এমন অবৈধ লোকদের আমরা রেখে দিতে চাইছি।জনগণনা করতে ২ বছর সময় লাগবে।আর ৪৫ দিনে ভোটার তালিকা সংশোধন হবে?২০২৪ সালের আগে করেন নি কেন? জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর কলকাতা সফর প্রসঙ্গে মন্ত্রী শশি পাঁজা বলেন,ওমর আব্দুলার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এর কথা হয়েছে।পর্যটন কাশ্মীরের মেরুদন্ড।সেটা ফিরিয়ে আনতে হবে।২২ এপ্রিল ঘটনা যেটা হয়েছিল তারপর ভারতবাসী একসঙ্গে দাঁড়িয়েছিল।

কাশ্মীরের আর্থিক ব্যবস্থা ক্ষতি করার জন্য যা করেছিল ভারতবাসী বলেছিল করা যাবে না।রাজ্যের বিরোধী দলনেতা উগ্রপন্থীদের মত ভয় দেখাচ্ছে।উগ্রপন্থীরা ভেবেছিল কাশ্মীরের মেরুদন্ড ভেঙে দিতে।একই কথা বলছে শুভেন্দু অধিকারী।বাংলার পর্যটকরা এর বিরুদ্ধে দাঁড়াবেন।ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সভাপতি এই বিষয়ে কি বলছেন সেটা দেখতে হবে।আমরা অত্যন্ত বিরক্ত।কেন্দ্রীয় সরকার যা বলল,বিভিন্ন টিম যা বলল সবই কি বৃথা।বাংলার পর্যটকদের ফরমান দিতে পারেন না শুভেন্দু অধিকারী।

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিলেন তিনটি শর্ত

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু