চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাজে ফিরেছেন কতজন চিকিৎসক, রিপোর্ট চাইল স্বাস্থ্য ভবন

নিজস্ব প্রতিনিধিঃ আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকেরা। এই আবহে কোন কোন জুনিয়র চিকিৎসকেরা  কাজে যোগ দিয়েছেন তা খতিয়ে দেখতেই মেডিক্যাল কলেজগুলিতে চিঠি পাঠাল স্বাস্থ্য ভবন। বৃহস্পতিবার দুপুর ২টোর মধ্যে সেই তথ্য জমা দিতে বলা হয়েছে। 

গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট জানিয়েছিল মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে হবে আন্দোলনকারী চিকিৎসকদের। আর যদি চিকিৎসকেরা কাজে যোগ না দেয় তাহলে রাজ্য সরকার কোন পদক্ষেপ নিলে  হস্তক্ষেপ করতে পারবে না সুপ্রিম কোর্ট। তবে জুনিয়র চিকিৎসকেরা সুপ্রিম নির্দেশকে কর্ণপাত না করে  কর্মবিরতি চালিয়ে যান। এই পরিস্থিতিতে এবার কোন কোন জুনিয়র চিকিৎসকেরা  কাজে আসছেন আর কারা আসছেন না, তার হিসাব রাখতে চাইছে রাজ্য।

উল্লেখ্য, ঠিক একমাস আগে আরজি করে  মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকেরা।  তাতে ব্যাহত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। তাই একাধিকবার চিকিৎসকদের  কাজে যোগ দেওয়ার অনুরোধ করেন রাজ্যের প্রশাসনিক প্রধানরা। তবে তাতে  তারা কোন গুরুত্ব দেয়নি। এই আবহে কোন জুনিয়র চিকিৎসক কাজে যোগদান করেছেন, তার তালিকা স্বাস্থ্য ভবনের চেয়ে পাঠানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।   

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ