শিবমন্দিরে ঢুকতে যেন বাধা না পান তফসিলিরা, অবশেষে হাইকোর্টে রায়ে স্বস্তি পেলেন বঞ্চিতরা

অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ৩০০ বছর পর নদীয়ার কালীগঞ্জের ঐতিহ্যবাহী শিবমন্দিরে বেশকিছু নিম্নবর্ণের মানুষ, প্রবেশ, পুজোর অনুমতি পেলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ৩০০ বছর পর নদীয়ার কালীগঞ্জের ঐতিহ্যবাহী শিবমন্দিরে বেশকিছু নিম্নবর্ণের মানুষ, প্রবেশ, পুজোর অনুমতি পেলেন। শিবের মাথায় জল ঢালতে পারলেন নদীয়ার কালীগঞ্জের দেড়শ দাস পরিবার। শুক্রবার নদিয়ায় গাজন উৎসবে তফসিলি সম্প্রদায়ের মানুষ শিবমন্দিরে প্রবেশ করতে পারবেন বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আদালত আরও জানাল, তফসিলিরা মন্দিরে ঢুকতে যাতে আরও কোনও রকম বাঁধা না পান, সেই তথ্য দিতে হবে নদিয়ার জেলা আদালতের বিচারককে। নদিয়ার বিখ্যাত গাজন উৎসবে তফসিলি নিম্ন সম্প্রদায়ের মন্দিরে প্রবেশ এবং সন্ন্যাসী হওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এমন অভিযোগ তুলে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল তফসিলি সম্প্রদায়ের লোকেরা।

সেই মামলার প্রেক্ষিতে উচ্চ আদালত পর্যবেক্ষণ করে জানিয়েছিল, তফসিলিদের মন্দিরে প্রবেশ করতে না দেওয়া, এমন বৈষম্যে মানবতা লঙ্ঘন হচ্ছে। পাশাপাশি এই পরিস্থিত নিয়ন্ত্রণ করতে না পারার জন্যে পুলিশকেও ধমক দিয়েছিল উচ্চ আদালত। এবং রাজ্যের বক্তব্য জানতে চেয়েছিল আদালত। অবশেষে শুক্রবার (২১ মার্চ) আদালতে সেই রিপোর্ট জমা দিয়েছে পুলিশ। এবং রিপোর্টে তারা স্পষ্ট উল্লেখ করেছে যে, আদালতের নিয়ম মেনে পুলিশ প্রশাসন পদক্ষেপ নিয়েছে। সুতরাং সেখানে আর কোনও সমস্যা নেই। পুলিশ নিশ্চয়তা দেওয়ার পরেই আজ হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিলেন যে, এবার থেকে কালিগঞ্জ থানার অন্তর্গত ওই শিবমন্দিরের গোটা পরিস্থিতির উপর নজর রাখবেন জেলা আদালতের বিচারক। এবং ধোপা গাজন সম্প্রদায়ের লোকেরা উৎসবে যোগ দিতে পারবেন। তাঁদের কোনরকমভাবে বাঁধা দেওয়া যাবে না।

উৎসব চলাকালীন তিনদিন পরপর পুলিশকে বিচারকের কাছে সেখানকার পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিতে হবে। সেই রিপোর্ট উচ্চ আদালতে পাঠাবেন জেলা আদালতের বিচারক। কলকাতা হাইকোর্ট আরও জানিয়েছে, উৎসব চলাকালীন কোনও অশান্তির সৃষ্টি হলে জেলা সুপারকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিতে পারবেন জেলা আদালতের বিচারক। পাশাপাশি উৎসবে নিরাপত্তা ব্যাবস্থা কঠোর করতে হবে। বিচারক চাইলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে পারবে। দিন কয়েক আগেই শিবমন্দিরে দাস সম্প্রদায়ের লোকেদের ঢুকতে না দেওয়ার অভিযোগে শোরগোল পরে গিয়েছিল কাটোয়ার গিধগ্রামে। কয়েকদিনের এই ঝামেলা কাটিয়ে অবশেষে কলকাতা হাইকোর্টের রায়ে খুশি দাস পরিবার।

প্রসঙ্গত, কালীগঞ্জের বৈরামপুর নামক একটি জায়গায়, শতবর্ষ প্রাচীর একটি শিব মন্দির রয়েছে, শিব মন্দিরে তপশিলি জাতি অন্তর্ভুক্ত পরিবারদের প্রবেশ এবং পুজো দিতে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তৎকালীন ওই এলাকার কিছু উচ্চ বর্ণের মানুষজন। বহুবার অনুনয় বিনয় এবং পারস্পরিক মধ্যস্থতা সত্ত্বেও বদলায়নি তাঁদের দেওয়া নিদান। এরপরই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তফশিলি মানুষজন। অবশেষে হাইকোর্টে রায়ে প্রাণে জল এল মন্দিরে প্রবেশ না করার বঞ্চিত মানুষদের।

বড়বাজার থেকে উদ্ধার ১১০ কেজি নিষিদ্ধ বাজি, গ্রেফতার ১

অর্ণবের তাণ্ডবের মধ্যেই ওড়িশায় জন্ম ৯৩১ শিশুর, নবজাতকদের নাম রাখা হল অর্ণব-বর্ষা-তুফান

বিমানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেই যাত্রীদের অপমান! স্পাইসজেট কর্মীর মন্তব্যে হইচই, ভাইরাল ভিডিও

জুবিন গর্গের রহস্যমৃত্যু মামলার দ্রুত বিচারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ গায়কের স্ত্রী গরিমা

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, এক ধাক্কায় চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে