চতুর্থ ঢেউয়ের মুখে বাংলা, বন্ধ হতে পারে স্কুল

চিকিৎসক থেকে বিশেষজ্ঞদের দাবি, চলতি মাসেই এই সংক্রমণ ৫ হাজারের ঘর ছাড়িয়ে যাবে। সেক্ষেত্রে স্কুল পড়ুয়াদের নিয়ে চিন্তা বাড়বে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিভাবকদের জন্য খারাপ খবর। পড়ুয়াদের জন্যও খারাপ খবর। স্কুল শিক্ষা দফতর(School Education Department) সূত্রে জানা গিয়েছে, রাজ্যে কোভিডের(Covid) প্রকোপ আবার মাথাচাড়া দেওয়ায় জুলাই মাসেই ফের স্কুলের(School) দরজা বন্ধ হতে চলেছে রাজ্যজুড়ে(Bengal)। রাজ্যে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা না বাড়লেও কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলায় ফের মাথাচাড়া দিয়েছে কোভিডের সংক্রমণ(Daily Covid Case)। বৃহস্পপিতবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতর যে রিপোর্ট পেশ করেছে তাতে দেখা যাচ্ছে, রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা প্রায় ৩ হাজার ছুঁই ছুঁই করছে। চিকিৎসক থেকে বিশেষজ্ঞদের দাবি, চলতি মাসেই এই সংক্রমণ ৫ হাজারের ঘর ছাড়িয়ে যাবে। সেক্ষেত্রে স্কুল পড়ুয়াদের(Students) নিয়ে চিন্তা বাড়বে। কোভিডের কারণেই রাজ্যে কার্যত আড়াই বছর রাজ্যের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এবার আবার যখন কোভিড বাড়ছে তখন রাজ্য স্কুল শিক্ষা দফতর আবারও স্কুল খোলা রাখা নিয়ে চলতি মাসেই বড় কোনও সিদ্ধান্ত নিতে পারে বলেই জানা গিয়েছে। তবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

রাজ্যের স্বাস্থ্য দফতর নিত্যদিন যে কোচিড রিপোর্ট পেশ করে তাতে দেখা যাচ্ছে বাংলায় এখন কোভিড সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১৮.৭৪ শতাংশ। সেই রিপোর্ট যতটা না উদ্বেগের তার থেকেও বড় উদ্বেগ হল রাজ্যজুড়ে নানা স্কুলেই দেখা যাচ্ছে শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়ারা কোভিডে আক্রান্ত হচ্ছেন। আর তা থেকেই পড়ুয়াদের বিপদ নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ছে অভিভাবক থেকে স্কুল পরিচালন কর্তৃপক্ষের মায় রাজ্যের স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদেরও। আর সেই কারণেই স্কুল শিক্ষা দফতরের আধিকারিকেরা চিন্তাভাবনা করছেন স্কুলের দরজা পুরোপুরি বন্ধ না করে ধাপে ধাপে তা চালিয়ে নিয়ে যাওয়ার। অর্থাৎ স্কুলের পড়ুয়াদের ক্লাসগুলিকে দুই ভাগে ভাগ করা হতে পারে। একটি ভাগ সোম, বুধ, শুক্রবার স্কুলে এসে ক্লাস করবে এবং অপর ভাগটি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার এসে ক্লাস করবে। কিন্তু তারপরেও যদি দেখা যায় সংক্রমণ ক্রমশ বাড়ছে তখন বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেক্ষেত্রে ফের বন্ধ হতে পারে স্কুলের দরজা, চালু হতে পারে অনলাইনে পঠনপাঠন।

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের