বিশ্বকাপের আবহে কলকাতায় আইএসআই গুপ্তচর রুখতে কড়া নিরাপত্তা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর পরেই কলকাতায় বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ। আগে থেকেই বিভিন্ন দেশ থেকে কলকাতায় চলে আসবেন ক্রিকেটপ্রেমীরা। ফলে পুজোতেও কলকাতায় ভিড় জমতে পারে বিদেশি পর্যটকদের। এই প্রেক্ষিতেই বিশ্বকাপ দেখতে কতজন ক্রিকেটপ্রেমী কলকাতায় আসছেন খবর রাখছে গোয়েন্দারা। আগত দর্শকদের মধ্যে কারোর পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা সে বিষয়ে কড়া নজর কলকাতার গোয়েন্দাদের।  

সম্প্রতি কমিশনার বিনীত গোয়েল একটি বৈঠক করেন। বিদেশের অতিথিদের যাতে কোনপ্রকার অসুবিধা না হয় সে বিষয়ে লালবাজারের প্রত্যেক পুলিশকর্তা ও থানার ওসিদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নয়টি দেশের দূতাবাসের সঙ্গে বৈঠক করেন লালবাজারের অধিকর্তারা। অস্ট্রেলিয়া, আমেরিকা, ব্রিটেন, বাংলাদেশ, ফ্রান্স, রাশিয়া, নেপাল, জাপান ও ইতালির দূতাবাসের কর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বিদেশি আগন্তুকরা কি করবেন ও কি করবেননা সে ব্যাপারে নিজেদের দেশের বাসিন্দাদের সংশ্লিষ্ট দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করতে অনুরোধ করা হয়েছে। যে হোটেলে বিদেশি টিম থাকবে সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। এমনকি বিদেশি নাগরিকরা যে হোটেলগুলিতে থাকবেন সেখানেও কড়া নজর রাখা হবে। বিদেশি নাগরিকরা শহরে কিভাবে নিরাপদ থাকবেন সেবিষয়েও সতর্ক করবে প্রশাসন।   

কলকাতায় পাকিস্তান টিমের সঙ্গে ইংল‌্যান্ড ও বাংলাদেশের ম‌্যাচ আছে। ফলে কলকাতায় পাক ক্রিকেটপ্রেমীরা আসবেন বলেই ধারণা পুলিশের। এর মাঝে আইএসআই-এর কোনও গুপ্তচর আছে কিনা বা কেউ যোগাযোগ রাখছে কিনা সেদিকেই বিশেষ নজর রাখছে পুলিশ।  

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান