ডাক্তারি রেজিস্ট্রেশন ফিরে পেতে হাইকোর্টে শান্তনু সেন

Share:

নিজস্ব প্রতিনিধি : লাইসেন্স ফিরে পেতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন। ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার হাইকোর্টে আবেদন জানিয়েছেন তিনি। আগামী সোমবার তাঁর আবেদনের শুনানি হবে বলে জানা গিয়েছে। তাঁর রেজিস্ট্রেশন বাতিল হওয়ায় পরে শান্তনু সেন জানিয়েছিলেন, তাঁর ডিগ্রি বৈধ। এই বিষয়টি নিয়ে রেজিস্ট্রেশনের জন্য আবেদনও করেছিলেন। আরটিআই-ও করেছিলেন। কিন্তু কোনই উত্তর পাননি।  ফলে এই মামলায় কি আদৌ লাইসেন্স ফিরে পাবেন কিনা তার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে।

শান্তনু সেনকে দু বছরের জন্য সাসপেন্ড করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলকে চিঠি দিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। ফেলোশিপকে বিদেশি ডিগ্রি হিসেবে দেখিয়ে বিভ্রান্ত করার কাজ করেছেন বলে অভিযোগ। এই ২ বছর তিনি কোনও রকম প্র্যাকটিস করতে পারবেন না। বৃহস্পতিবার তাঁকে ডেকেছিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। সেখানেই দোষী সাব্যস্ত হয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ। এরপরেই জানানো হয়, আপাতত ২ বছরের জন্য সাসপেন্ড তাঁর রেজিস্ট্রেশন। সেই কারণে  চিকিৎসক হিসেবে ২ বছর প্র্যাকটিস করতে পারবেন না তিনি।

লেটারহেডে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের স্বীকৃতিহীন ডিগ্রির উল্লেখ করে বিতর্কে জড়িয়েছিলেন শান্তনু। এই ঘটনার পরেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল রাজ্যেরই মেডিক্যাল কাউন্সিল। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তৃণমূলের রাজ্যসভা সাংসদ ছিলেন শান্তনু সেন। আর জি কর কাণ্ডের পর গণ আন্দোলনের চেহারা তৈরি হয়েছিল,  সেই সময় তৃণমূলের যাঁরা মুখ খুলেছিলেন, তাঁদের মধ্যে শান্তনু সেন একজন।  এরপরেই সাসপেন্ড করা হয় তাঁকে।  ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের একসময়কার প্রেসিডেন্ট ছিল শান্তনু সেন। তিনিই এখন ২ বছর চিকিৎসক হিসেবে কাজ করতে পারবেন না। এই ডিগ্রি নিয়ে শান্তনু সেন জানান, এফআরসিপি ডিগ্রি সাম্মানিক এটি ব্যবহার  রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করা যায়।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের