নিয়োগ দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদ ও প্রসন্নর সম্পত্তি বাজেয়াপ্ত করবে ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি : এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহা ও মিডলম্যান প্রসন্ন রায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে ইডি। প্রাথমিকভাবে ২৩০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে এই এসএসসি দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদ ও প্রসন্নকে গ্রেফতার করেছিল সিবিআই।

ইডি সূত্রে খবর, এসএসসি দুর্নীতি মামলায় ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ ছিল শান্তিপ্রসাদ সিনহার বিরুদ্ধে। তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানতে পারে, নিয়োগ সংক্রান্ত যে উপদেষ্টা কমিটি তৈরি করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার চেয়ারম্যান পদে বসানো হয়েছিল শান্তিপ্রসাদকে। শান্তিপ্রসাদের আমলেই সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। উল্লেখ্য, গত ৩ এপ্রিল শান্তিপ্রসাদকে গ্রেফতার করেছিল ইডি। জানা যাচ্ছে, শান্তিপ্রসাদের বেশ কিছু জমি ও ফ্ল্যাটকে বাজেয়াপ্ত করা হবে।

অন্যদিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মিডলম্যান প্রসন্ন রায়ের বিরুদ্ধে ওএমআর শিট কারচুপি করার অভিযোগ তুলেছেন ইডি আধিকারিকরা। চলতি বছর ১৯ ফেব্রুয়ারি নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্নকে গ্রেফতার করেছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ইতিমধ্যে আদালতকে জানানো হয়, প্রসন্ন শিক্ষা দফতরের আধিকারিক ও অয়োগ্য প্রার্থীদের মধ্যে সেতু হিসাবে কাজ করতেন। অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে ভুয়ো নিয়োগপত্র দিয়েছিলেন প্রসন্ন। এর আগে সিবিআইও প্রসন্নকে গ্রেফতার করেছিল। পরে অবশ্য আদালতের নির্দেশে জামিন পেয়ে যান তিনি।

 

 

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘মন থেকে ককরোচদের সমর্থন’, দিল্লিতে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে হলিউড অভিনেতা

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

মাথায় হেলমেট পরে সচেতনতার পাঠ দিচ্ছেন হাল্যান্ড! ভাইরাল ভিডিও শেয়ার করল কেরলম পুলিশ

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু

দুই হাত নেই, পায়ে কলম নিয়ে ভিক্ষে করে খুদেদের ভবিষ্যৎ গড়ছেন সিউড়ির ‘জগন্নাথ’

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের

অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী চতুর্থ শ্রেণির পড়ুয়া

বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে জমবে খাসা, রইল মুচমুচে ঢেঁড়স পকোড়ার রেসিপি