প্রত্যেক জেলায় হবে শপিং মল এবং সিনেমা হল, বড় ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গে সিনেমা হলের সংখ্যা  অনেকটাই কম কেন তা নিয়ে  একাধিক প্রশ্ন তুলেছিল  টলি পাড়া । এই আবহে বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন,’ কলকাতায় যেমন শপিং মল, বিগবাজার রয়েছে, প্রত্যেক জেলার সদর দফতরেও একটি করে শপিং মল তৈরি করা হবে । সেইসঙ্গে হবে সিনেমা হল ।’ 

 এদিন সিনেমা হলের প্রসঙ্গে মমতা জানিয়েছেন  , ‘ জেলার অনেকেই সিনেমা দেখতে ভালবাসেন। কিন্তু তাঁদের জন্য  হল নেই। টলিউডও এতে উপকৃত হবে। ‘  মুখ্যমন্ত্রীর  এই ঘোষণা টলিউডের জন্য নিঃসন্দেহে ভাল খবর তা বলা যেতেই পারে।  পাশাপাশি নবান্ন থেকে তিনি  এও জানিয়ে দেন, ‘শপিং মল তৈরির  এক একর করে  জমিও সরকার বিনামূল্যে দেবে। কিন্তু টেন্ডারের মাধ্যমে দেওয়া হবে, ফ্র্যাঞ্চাইজি হবে। তবে শপিং মলের  প্রথম দু’টো ফ্লোর স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী, শিল্পীদের দিতে হবে। যাতে সারাবছর তাঁরা জিনিস বিক্রি করতে পারেন।‘

আরও পড়ুনঃ সরকারি কর্মসূচিতে যোগ দিতে ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মমতা

অন্যদিকে মমতা আরও জানান, ‘আলিপুর মিউজিয়ামের বিপরীতে চামড়ার জিনিসের মল তৈরি হচ্ছে। পুরুষ, মহিলা নির্বিশেষে সেখান থেকে চামড়ার জিনিস কিনতে পাওয়া যাবে। সেখানেই বাকি অর্ধেক অংশে থাকবে বাংলার শাড়ি।  তাতে বাড়বে কর্মসংস্থান। সেইসঙ্গে চাঙ্গা হবে বাংলার অর্থনীতি।‘  একথায় বলা যায়, বাংলা সিনেমা থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠীর সকলেই যাতে উপকৃত হন সেইজন্য একাধিক পদক্ষেপ নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিস’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের