শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো মঞ্চে নচিকেতাকে ফাঁকিবাজ বললেন মমতা, কেন?

মঞ্চে তখন উপস্থিত রয়েছেন সাংসদ সৌগত রায়, দমকলমন্ত্রী সুজিত বসু, গায়ক শান, অদিতি মুন্সি, শ্রীকুমার চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনের ঝলমলে মঞ্চ। বৃহস্পতিবার বিকেলে পুজো উদ্বোধন করে মঞ্চে ভাষণ দিতে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে তখন উপস্থিত রয়েছেন সাংসদ সৌগত রায়, দমকলমন্ত্রী সুজিত বসু, গায়ক নচিকেতা, গায়ক শান, অদিতি মুন্সি, শ্রীকুমার চট্টোপাধ্যায়। বক্তৃতা শুরু করে সবাইকে বিস্মিত করে মুখ্যমন্ত্রী গায়ক নচিকেতাকে ফাঁকিবাজ বলে বসেন!

যদিও নচিকেতাকে কেন ফাঁকিবাজ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার ব্যাখ্যা নিজেই দেন মুখ্যমন্ত্রী। শ্রীভূমির পুজো মঞ্চে নচিকেতা গান গাইতে শুরু করে পুরো গান না গেয়ে মাইক্রোফোন ছেড়ে দেন। সেই কারণে মুখ্যমন্ত্রী তাঁকে এ কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘নচিকেতা দেখুন মাত্র দুটো লাইন গেয়েছে,  ফাঁকিবাজ। ওর সাথে যদিও আমার এমন সম্পর্ক। সেই কারণে ওকে ফাঁকিবাজ বলার ঔদ্ধত্যটা পাই।’ এরপর বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। দমকলমন্ত্রী সুজিত বসুকে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভিআইপি রোড যাতে উৎসবের কারণে বন্ধ হয়ে না যায়, সে বিষয়টি সুজিতকে দেখতে বলেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, পুজোর কদিন তিনি বাড়িতে বসে নজরদারি চালান। ইঞ্চিতে- ইঞ্চিতে কী ঘটছে, সে ব্যাপারে খোঁজ-খবর রাখেন। রাস্তা বন্ধ হওয়ার খবর পেলে তিনি বিশ্ব বাংলা থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের নাম ঘ্যাচাং ফু করে দেবেন এক নিমেষে বলেও মন্তব্য করেন। সকলকে চিন্তামুক্ত থাকতে বলে পাড়ার আড্ডার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, সুযোগ পেলে সময় কাটান গান শুনে, ছোটদের সঙ্গে গল্প করে। আর পাড়ায় আড্ডা দিয়ে। ফ্ল্যাট কালচারে পাড়ায়-পাড়ায় জমাটি আড্ডা দেওয়ার সংস্কৃতি হারিয়ে গিয়েছে বলে আক্ষেপ করেন তিনি। অবশেষে বক্তৃতা শেষ হওয়ার পরে এগিয়ে আসেন নচিকেতা। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রীর হাত থেকে মাইক্রোফন তুলে নেন নিজেই। এরপর গাইতে থাকেন গানের বাকি অংশ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের