মমতা নন, এসআইআর ফর্ম নিয়েছিলেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) ফর্ম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রমাণ মিলেছে। শুক্রবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ‘গত বুধবার (৫ নভেম্বর) বুথ লেভেল অফিসার (বিএলও) অমিতকুমার রায়ের হাত থেকে মুখ্যমন্ত্রী এসআইআরের ফর্ম নেননি। ওইদিন মমতার পরিবারের ২০ সদস্যের হয়ে ফর্ম গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকা নিরাপত্তা আধিকারিক জয়দীপ জানা। তখন বাড়িতে মমতার পরিবারের এক সদস্য হাজির ছিলেন। তাঁকেই বুঝিয়ে দেওয়া হয়েছে কিভাবে ফর্ম পূরণ করতে হবে।’ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের এক কর্তার কথায়, ‘গত বুধবার মুখ্যমন্ত্রীর বাড়িতে কি ঘটেছিল তা নিয়ে রিপোর্ট জমা দিয়েছেন সংশ্লিষ্ট বুথের বিএলও। ওই রিপোর্টে মুখ্যমন্ত্রীর নিজের হাতে এসআইআর ফর্ম নেওয়ার কথা নেই।’ তাহলে প্রশ্ন উঠেছে, মমতা নিজের হাতে এসআইআর ফরম নিয়েছেন বলে যে খবর রটনা করা হয়েছিল, তা কি সত্যি কোনও গভীর রাজনৈতিক ষড়যন্ত্র?’

রাজ্যে বিধানসভা ভোটের মুখে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গত মঙ্গলবার থেকে বাড়ি-বাড়ি গিয়ে ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা ভোটারদের মধ্যে এসআইআরের এমানুরেশন ফর্ম বিলি শুরু হয়েছে। যদিও এসআইআরের বিরুদ্ধে প্রথম থেকেই সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মঙ্গলবার বৈধ ভোটারদের নাম বাদ না দেওয়ার দাবি জানিয়ে মিছিলও করেছিলেন। তার পরে বুধবার রাতেই দাবানলের মতো খবর ছড়িয়ে পড়েছিল, নিজের হাতে এসআইআর ফর্ম নিয়েছেন মমতা। তাতে খানিকটা হলেও হতচকিত হয়ে পড়েছিলেন রাজ্যের ভোটাররা। বৃহস্পতিবার সকালেই অবশ্য দাবানলের মতো ছড়িয়ে পড়া খবরকে ‘ভুয়ো’ বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন ‘যতক্ষণ না বাংলার সব মানুষ ফর্ম ফিলাপ করবেন, আমিও করব না।’  সমাজমাধ্যমে নিজের হ্যান্ডলে এক পোস্টে ওই ভুয়ো খবর নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন মমতা। তাতে তিনি লেখেন ‘গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে – রেসিডেন্সের ক’জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন। যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না। বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে, ‘আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে BLO-র কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি!’ এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।’

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ‘ভবানীপুর বিধানসভা কেন্দ্রের হরিশ মুখার্জি রোডের মিত্র ইনস্টিটিউশন স্কুলের ৭৭ নম্বর বুথের ভোটার তালিকায় নাম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের সদস্যদের। বুধবার সকালে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে হাজির হন ওই বুথের বুথ লেভেল অফিসার অমিত কুমার রায়। যিনি নিজে রাজ্য সরকারের অসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মী। বাড়িতে গিয়ে বিএলও কথা বলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে। জানতে চান বাড়িতে কত জন ভোটার থাকেন। জবাব মেলে ২০ জন। এর পরেই ২০টি ফর্ম নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক জয়দীপ জানার কাছে দেওয়া হয়। তিনি স্বাক্ষর করে ফর্মগুলি নিয়েছেন। তখন সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর পরিবারের এক সদস্য। ফর্ম কিভাবে পূরণ করতে হবে বুঝিয়ে দেন বিএলও।

মানি ও জেড প্ল্যান্ট ভুলে বাড়িতে লাগান এই গাছ, টাকার বৃষ্টি হবে

পুরনো জামাকাপড় দিয়ে ঘর মোছেন? জানেন কি রুষ্ট হতে পারেন দেবী লক্ষ্মী!

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর