নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ। পাশেই পড়ে রয়েছে লিভ-ইন সঙ্গী। খবর পেয়েই রবিবার (১৯ জুলাই) তৃষা সাহা নামে ওই নেটপ্রভাবীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে নিউটাউন থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিউটাউনের আবাসন থেকে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ। পাশেই পড়ে রয়েছে লিভ-ইন সঙ্গী। খবর পেয়েই রবিবার (১৯ জুলাই) তৃষা সাহা নামে ওই নেটপ্রভাবীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে নিউটাউন থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে নিউটাউনের চণ্ডীবেড়িয়া এলাকায়। একই ফ্ল্যাট থেকে তরুণীর লিভ-ইন সঙ্গীকেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

জানা গিয়েছে, মৃতার বাড়ি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। প্রায় চার মাস আগে নৈহাটির বাসিন্দা সৌভিক রায় নামে ওই যুবকের সঙ্গে নিউ টাউনের চণ্ডীবেড়িয়ার ওই ফ্ল্যাট ভাড়া নেন তৃষা। সেখানে তাঁরা লিভ-ইন সম্পর্কে বসবাস শুরু করেন। স্থানীয় সূত্রের খবর, রবিবার গভীর রাতে ফ্ল্যাট থেকে তৃষার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে পাঠায়। অন্য একটি ঘরে গুরুতর জখম অবস্থায় পড়েছিলেন সৌভিক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জেরেই খুন করে আত্মহত্যার চেষ্টা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

তৃষার শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর লিভ ইন সঙ্গী কীভাবে আহত হলেন সেটাও জানা যায়নি। তাঁর হাতের শিরা কাটা ছিল। মৃতার পায়েও রক্ত লেগে ছিল। তবে তৃষার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্টের পরেই পাওয়া যাবে। তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছেন। তৃষাকে মারধরের পর ঝুলিয়ে সৌভিক আত্মহত্যার চেষ্টা করেছিলেন কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতলে চিকিৎসাধীন সৌভিকের শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রের খবর। তবে প্রতিবেশীরা জানাচ্ছেন, ওই যুগলের মধ্যে কোনও ঝগড়া-অশান্তির খবর পাননি কখনও। দুজনের ব্যবহার খুব ভাল।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম