মমতার হাত ধরেই বাংলায় পা ‘SOGO’র, চাইল জমি

Home Appliances’র International Brand ‘SOGO’ কলকাতার কাছাকাছি কোনও এলাকায় জমি চেয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। আজ হবে মউ সাক্ষর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকর্মা পুজোর দিনেই জোড়া বিনিয়োগের বার্তা পেল বাংলা(Bengal)। আর সেটাও এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরেই। তিনি এখন রয়েছেন স্পেনের(Spain) বার্সেলোনায়(Barcelona)। সেখানেই তাঁর সঙ্গে দেখা করেন Home Appliances’র International Brand ‘SOGO’র মালিক তথা অনাবাসী ভারতীয় শিল্পপতি সতীশ রাইসিঙ্ঘানি। সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে বাংলায় বিনিয়োগ প্রস্তাব রেখেছেন এই শিল্পপতি। তার জন্য চেয়েছেন কলকাতার(Kolkata) কাছে জমিও। Home Appliances’র International Brand ‘SOGO’ স্পেন, চিন ও তাইওয়ানে তাঁদের কারখানা গড়েছে। এবার তাঁরা কলকাতার কাছাকাছি কোথাও Home Appliances’র কারখানা গড়তে চাইছে। সেইজন্যই তাঁরা কলকাতার কাছাকাছি কোনও এলাকায় জমি চেয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। এই প্রস্তাবে দৃশ্যত তৃপ্ত মুখ্যমন্ত্রী তাঁদের সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

‘SOGO’ ভারতের মাটিতে উৎপাদন শুরু করেছে আগেই। ‘জয়পান’ এবং ‘ক্রম্পটন’-এর সঙ্গে যৌথ উদ্যোগে উৎপাদন করছে তাঁরা। কিন্তু কলকাতার কাছাকাছি তাঁরা জমি পেলে সেখানে যে কারখানা গড়ে উঠবে তা হবে ভারতের বুকে ‘SOGO’র প্রথম নিজস্ব কারখানা। এদিন অর্থাৎ মঙ্গলবার বার্সেলোনায় শিল্প সম্মেলনে এই বিনিয়োগ প্রস্তাবের ওপর মউচুক্তি সাক্ষরিত হতে পারে বলে জানা গিয়েছে। ‘SOGO’র পাশাপাশি বাংলায় বিনিয়োগের বার্তা দিয়েছেন প্রবাসী শিল্পপতি কমল মিত্তালও। তাঁরা জানিয়েছেন উত্তরবঙ্গের বুকে দুটি পৃথক প্রকল্পের জন্য তাঁরা মোট ২৫০কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন। স্পেনের কনস্ট্যান্টির সংস্থা ট্রাভিপসের সঙ্গে যৌথ উদ্যোগে কংক্রিটের রেলওয়ে স্লিপার তৈরির কারখানা রয়েছে বিশিষ্ট এই শিল্পপতি সংস্থা পি সি মিত্তাল গোষ্ঠীর। এই স্লিপার তৈরির ছাঁচ আসে নিউ জলপাইগুড়িতে মিত্তাল গোষ্ঠীর অপর একটি কারখানা থেকে।

এখন মিত্তাল গোষ্ঠী জানিয়েছে, মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তাঁরা এবার নিউ জলপাইগুড়িতেই ১০০ কোটি টাকা ব্যয়ে কংক্রিট স্লিপার তৈরির স্বয়ংসম্পূর্ণ কারখানা গড়বে। পাশাপাশি শিলিগুড়িতে ১৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে ইথানল কারখানা। দৈনিক ২ লক্ষ লিটার ইথানল তৈরি হবে সেখানে। সূত্রের খবর, এদিন বার্সেলোনার শিল্প সম্মেলনে বাংলায় বিনিয়োগের আরও কিছু প্রস্তাব আস্তে পারে। সেই সমস্ত ঝুলিতে ভরেই কাল, বুধবার স্পেন সফর শেষ করবেন মমতা। তবে ফেরার পথে তিনি ঢুঁ মারবেন দুবাইয়ে। সেখানে প্রবাসী ভারতীয়দের সঙ্গে তাঁর একটি বৈঠক রয়েছে। থাকছে শিল্প সম্মেলনও।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর