একুশের মঞ্চে কতজনের ফুলবদল, অপেক্ষায় ঘাসফুল শিবির

এবারের একুশের মঞ্চে বড় কোনও ফুলবদলের ঘটনার কোনও সম্ভাবনা আছে বলে কেউ মনে করছেন না। তবে রাজনীতি চিরকালই সম্ভাবনার খেলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশে জুলাই(Ekushe July) শুধু তৃণমূল কংগ্রেসের(TMC) বার্ষিক পার্বণের দিনই নয়, তৃণমূলের মহামঞ্চে জার্সি বদল থেকে ফুলবদলেরও দিন। গত কয়েক বছর ধরেই একুশের মঞ্চে সেই জার্সি বদলের ঘটনা দেখা গিয়েছে। এবারে কে কে বদলাবেন জার্সি? এই প্রশ্ন এখন ঘুরছে জোড়াফুল শিবিরে। তবে এখনও পর্যন্ত বড় কোনও ফুলবদলের ইঙ্গিত মেলেনি কোনও তরফেই। যদিও তৃণমূল সূত্রে জানা গিয়েছে, পদ্মশিবিরের বেশ কিছু সাংসদ ও বিধায়ক ফুল বদল করতে চাইছেন। তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তৃণমূল দরজা খুলবে তাঁদের যোগদানের জন্য। কিন্তু লোকসভা নির্বাচনের পরে এখন এই প্রশ্নে তৃণমূল শীর্ষ নেতৃত্ব হুট করে দলের দরজা খুলে দিতে চান না। তাই এবারের একুশের মঞ্চে বড় কোনও ফুলবদলের ঘটনার কোনও সম্ভাবনা আছে বলে কেউ মনে করছেন না।

তবে রাজনীতি চিরকালই সম্ভাবনার খেলা। আর তাই একদম গোপনে অনেক কিছুই ঘটে থাকে। যেমন ধরুন না, মুকুটমণি অধিকারী যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন সেই খবর বিজেপি বা তৃণমূলের কোনও নেতার কাছেই ছিল না। কিন্তু মুকুটমণি বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন, লোকসভা ভোটে প্রার্থীও হলেন, হেরে গিয়েও বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের হয়ে লড়লেন এবং জিতে বিধায়ক পদও ধরে রাখলেন। তাই চট করে বলা মুশকিল যে একুশের মঞ্চে বড় কোনও চমক থাকবে না। কেননা জল্পনায় আছে, বিজেপির ২ সাংসদ ও ৫ বিধায়ল জোড়াফুলে যোগদানেই ইচ্ছা নাকি জানিয়েছেন। প্রয়োজনে ইস্তফে দিয়েও যোগ দিতে চান তাঁরা। কিন্তু এখনও নাকি তৃণমূল শীর্ষ নেতৃত্ব সেই নিয়ে কোনও ইঙ্গিত দেননি তাঁদের। হয়তো একদম শেষ মহুর্তে সেটা প্রকাশ্যে আসবে একুশের মহামঞ্চে। আর তাই কিছুটা হলেও চাপে আছে বঙ্গ বিজেপি শিবির। একেই লোকসভা নির্বাচনে আসন কমেছে, বিধানসভার উপনির্বাচনে জেতা আসন হাতছাড়া হয়েছে। এখন যদি দলের সাংসদ আর বিধায়কেরাও চলে যান, কার্যত মুখ দেখানোর অবস্থা থাকবে না তাঁদের।

লক্ষ্যণীয় বিষয় প্রতি বছর একুশে জুলাইয়ের আগে সোশ্যাল মিডিয়া থেকে তৃণমূল নেতাদের পোস্ট ভাসে এই দলবদলের জল্পনা উস্কে দিয়ে। এবারে অসম্ভব রকমের সব চুপচাপ। কেন? প্রশ্ন ঘুরছে সর্বত্র। এর কারণ হিসাবে উঠে আসছে, এক – এবারে কেউ জার্সি বদলাবেন না একুশের মঞ্চে। আর দুই – বড় কোনও ফুলবদল ঘটতে চলেছে যার আগে এই নিস্তব্ধতা নেমে এসেছে। প্রশ্ন হচ্ছে, বড় ফুল কে? সৌমিত্র খাঁ(Soumitra Khan) নাকি অন্য কেউ? সৌমিত্র কিন্তু লোকসভা নির্বাচনের পর থেকে বার বার জানিয়েছেন তিনি বিজেপিতেই থাকছেন। তৃণমূলে যোগ দিচ্ছেন না। তাহলে কী তাপস রায়(Tapas Roy) ফিরছেন তৃণমূলে? অসম্ভব কিছুই নয়। কেননা মুখ ফুটে কেউ কিছুই বলছেন না। অদ্ভূত নিস্তব্ধতা নেমে এসেছে এই একটি প্রশ্নে। তাই সকলের নজর থাকবে একুশের মঞ্চে।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম