সপ্তাহের শেষে শিয়ালদহ শাখায় বাতিল একাধিক ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি : সপ্তাহের শেষে এক গুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ শাখায়। শনি ও রবিবার শিয়ালদহ শাখায় এক গুচ্ছ ট্রেন বাতিল থাকবে। সেই সঙ্গে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনকে ঘুরপথে চালানো হবে। রেলের তরফে জানানো হয়েছে, শনি ও রবিবার রেলের রক্ষণাবেক্ষণের কাজ চলবে নৈহাটি স্টেশনে। সেইকারণে সপ্তাহের শেষে এক গুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার বাতিল থাকবে ৩৭৫৫৭ আপ নৈহাটি-ব্যান্ডেল লোকাল ও ডাউন ৩৭৫৫৮ ব্যান্ডেল-নৈহাটি লোকাল। পাশাপাশি ওই দিন বাতিল থাকবে ৩১৫৪১ আপ শিয়ালদহ-শান্তিপুর লোকাল ও ৩১৫৪০ ডাউন শান্তিপুর-শিয়ালদহ লোকাল। এছাড়াও বাতিল থাকছে ৩১৬৩১ আপ শিয়ালদহ-রানাঘাট লোকাল ও ৩১৬৩৬ ডাউন রানাঘাট-শিয়ালদহ লোকাল। সেইসঙ্গে ডাউন ৩১১৯২ কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকালও বাতিল থাকবে।

শুধু শনিবারই নয়, রবিবারও বাতিল থাকবে বেশ কিছু লোকাল ট্রেন। রবিবার বাতিল থাকছে বেশ কিছু ব্যান্ডেল-নৈহাটি লোকাল। ৩৭৫২১, ৩৭৫২৩ ও ৩৭৫২৫ আপ নৈহাটি-ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে। পাশাপাশি ৩৭৫২২, ৩৭৫২৪ ও ৩৭৫২৬ ডাউন নৈহাটি-ব্যান্ডেল লোকালও বাতিল থাকবে। ওইদিন বাতিল থাকবে ৩১৮১১ আপ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল, ৩১৮১২ ডাউন কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল, ৩১৫১১ আপ শিয়ালদহ-শান্তিপুর লোকাল ও ৩১৫১৪ ডাউন শান্তিপুর-শিয়ালদহ লোকাল। এছাড়াও ৩১৬১১ আপ শিয়ালদহ-রানাঘাট লোকালও সেইদিন বাতিল থাকবে। ৩১৬১৪ ডাউন রানাঘাট-শিয়ালদহ লোকালটিও বাতিল থাকবে।

শুধু লোকাল ট্রেনই নয়, রক্ষণাবেক্ষণের কাজের জন্যই শনিবার ঘুরপথে চালানো হবে শিয়ালদহ-মালদহ টাউন গৌর এক্সপ্রেস, শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস। পাশাপাশি রবিবার জোগবানি-কলকাতা এক্সপ্রেস, গোরক্ষপুর-কলকাতা এক্সপ্রেস, মালদহ টাউন-শিয়ালদহ গৌর এক্সপ্রেস ও জয়নগর-কলকাতা গঙ্গাসাগর এক্সপ্রেসকেও ঘুরপথে চালানো হবে।

মা ক্যান্টিনের নাম বদলে রাখা হল মা-আহার, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

বাবার সঙ্গে খেলার সময় আচমকা হানা দিয়ে একরত্তিকে‌ তুলে নিয়ে গেল নরখাদক

বিপাকে পড়ে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করল FWICE

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা

‘১০ বছর ধরে ভাবছি অভিনয় ছেড়ে দেব’, তবে কী অবসর নিতে চলেছেন মনোজ বাজপেয়ী?

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা হিসেবে ঋতব্রতের নাম প্রস্তাব

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা

প্রোটিনে ভরপুর নিরামিষ প্রাতরাশ, জনপ্রিয়তা বাড়ছে পনির-স্টাফড মুগ ডাল চিলার

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় আহত একাধিক, স্থগিত বিমান পরিষেবা