পরীক্ষা ছাড়াই করাতে হবে পাশ! বিক্ষোভ নার্সিং পড়ুয়াদের

স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের বিএসসি নার্সিংয়ে ১৮০২জন পড়ুয়া আছেন। এদেরই একাংশ এখন দাবি তুলেছেন কোনওরকম পরীক্ষা ছাড়াই তাদের পাশ করিয়ে দিতে হবে। সেই দাবি তুলেই তারা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ও রাত পর্যন্ত আধিকারিকদের ঘেরাও করে রাখে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মামার বাড়ির আবদার জুড়ে দিয়েছে রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের বিএসসি নার্সিং ছাত্র-ছাত্রীদের (Students) একাংশ। পরীক্ষা ছাড়াই তাদের পাশ করিয়ে দিতে হবে, এমনই আবদার জুড়েছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের দেখিয়ে  তৃতীয় বর্ষের বিএসসি নার্সিং ছাত্র-ছাত্রীদের একাংশ। আর সেই আবদার জুড়ে দেওয়ার নেপথ্যে রয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI)। কার্যত তাঁদের মদতেই কয়েকশো পড়ুয়া বৃহস্পতিবার দুপুর থেকে সল্টলেকে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। তাদের ঘেরাওয়ের জেরে রাত পর্যন্ত স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু আধিকারিকরা সেখানে আটকে থাকেন। যদিও স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আধিকারিকেরা জানিয়েছেন পরীক্ষা ছাড়া কাউকেই পাশ করানো যাবে না।

বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, কোভিডকালে তারা ক্লাস করতে পারেনি। তাই কোনওরকম পরীক্ষা ছাড়াই তাঁদের এইবার পাশ করিয়ে দিতে হবে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের বিএসসি নার্সিংয়ে ১৮০২জন পড়ুয়া আছেন। এদেরই একাংশ এখন দাবি তুলেছেন কোনওরকম পরীক্ষা ছাড়াই তাদের পাশ করিয়ে দিতে হবে। সেই দাবি তুলেই তারা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ও রাত পর্যন্ত আধিকারিকদের ঘেরাও করে রাখে। এসএফআইয়ের নেতৃত্বে এই বিক্ষোভ অবরোধ চলে। রাত পর্যন্ত ঘেরাও হয়ে থাকতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের একাধিক আধিকারিককে।

তবে বৃহস্পতিবার বিকাল নাগাদ কোনওরকমে বেড়িয়ে আসেন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ সুরজিৎ পাল। তিনি জানিয়েছেন, কিছু পড়ুয়া কোভিড পরিস্থিতির অজুহাত দেখিয়ে পরীক্ষা না দেওয়ার দাবি তুলেছে। তবে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের নিয়ম মেনে করা হয়েছে। তাঁরাই নির্দেশ দিয়েছে, ইচ্ছুক নার্সিং ছাত্রীরা যেন পরীক্ষায় বসেন। যারা বসবেন না তারা পরে এই পরীক্ষায় বসতে পারবে। কিন্তু বিনা পরীক্ষায় পাশ ক্লরানো যাবে না। সেই সিদ্ধান্ত মেনেই কাজ হবে। যারা পরীক্ষা না দেওয়ার দাবি তুলেছে তাদের এটা মেনে নিতে হবে। পরীক্ষা এড়ানো এখন যেন রেওয়াজ হয়ে চলেছে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা