আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরনে হলুদ পাঞ্জাবি, সপরিবারে বাগদেবীর আরাধনায় মাতলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধিঃ সরস্বতী পুজোয় মেতেন  আমজনতা থেকে শুরু করে সেলিব্রেটি সকলেই।  এদিন একেবারে অন্য ভূমিকায় দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে । পরনে হলুদ পাঞ্জাবি পরে  মেয়ে সানাকে নিয়ে স্ত্রী ডোনার নাচের স্কুলের পুজোয় গেলেন তিনি । সেখানে গিয়েই সৌরভ দিলেন অঞ্জলি ।  সারাটা দিন বাড়িতেই কাটানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সকলের প্রিয় ‘দাদা’।

বলা বাহুল্য, আগে বেহালার বাড়িতে সরস্বতী পুজো হত সৌরভের । এরপর নাচের স্কুল শুরু হওয়ার পর থেকে তা নাচের স্কুলের পুজো হিসেবেই গণ্য হয়ে থাকে। প্রতিবছরই সেই পুজোতে যোগদান করেন সৌরভ গাঙ্গুলি । এদিন  বাগদেবী আরাধনার পর  সারাদিনের পরিকল্পনা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি  জানান , ‘সানা কলকাতায় এসেছে। তাই ওর সঙ্গে এখানে পুজো দেখতে এসেছি।   সরস্বতী পুজোয় এদিন  প্রোগাম আছে। রাত্রিবেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব বাচ্চাদের নিয়ে আমরা এই দিনটায় রাতে নাচ, গান করি।‘

সেইসঙ্গে সরস্বতী পুজোয় খাওয়া- দাওয়া প্রসঙ্গে সৌরভ জানান, ‘আমি আজ খিচুড়ি খাব। কুলও খাব। আমি আসলে সবকিছু খাবার তো খাই না।‘ শুধুতাই নয় এদিন ছোটবেলার স্মৃতিচারণ করেছেন দাদা । তাঁর কথায়,’ আমার ছোটবেলায় সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে ছিল না। রক্ষণশীল পরিবেশে বড় হয়েছি।‘ একথায় বলা যায়, একেবারে পরিবারের সঙ্গেই এদিন বাগদেবীর আরাধনায় মেতেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাইয়ের কাছে হেরে আইপিএলের প্লেঅফে খেলার স্বপ্ন শেষ হার্দিকদের

ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ