প্যান্ডেল হপিং সৌরভের, শ্রীভূমিতে তুললেন নিজস্বী, সুরুচিতে বাজালেন ঢাক

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে শেষের লগ্নে পুজো। রাত পোহালেই বিজয়া দশমী। মা দুর্গাকে বিদায় জানানোর পালা। তাই বুধবার সকাল থেকেই মন খারাপ ছিল বাঙালির। তবে সেই মন খারাপকে তোয়াক্কা না করে আকাশে-বাতাসে বিদায়ের সুর বেজে ওঠার আগেই নবমী নিশিতে ভিড় জমিয়েছেন মণ্ডপে-মণ্ডপে। রাত যত বাড়ছে ততই কলকাতা ও সংলগ্ন এলাকার রাজপথের দখল নিয়েছে জনস্রোত। কারও হাতে রেনকোট আবার কারও সঙ্গী ছাতা। কেউ আবার মাথা ঢেকেছেন পলিথিনের প্যাকেটে। প্যান্ডেল হপিংয়ে মেতে উঠেছিলেন বাংলার ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এদিন সন্ধ্যায় স্ত্রী ডোনা ও দাদক্ষা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সোজা পৌঁছে গিয়েছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর পুজো হিসাবে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। সুজিতের সঙ্গে খানিকক্ষণ গল্প-গুজব করার পাশাপাশি সেলফিও তুললেন। সৌরভ, তাঁর স্ত্রী ডোনা ও দাদা স্নেহাশিসের হাতে উপহার তুলে দেন মন্ত্রী সুজিত বসু। এর পরে সন্ধ্যায় হাজির হন সুরুচি সংঘে। সেখানে প্রতিমা দর্শনের পাশাপাশি ঢাকের কাঠি হাতে তুলে নেন। মন্ত্রীর সঙ্গে পাল্লা দিয়ে ঢাক বাজাতে দেখা যায় ভারতের প্রাক্তন ক্রিকেটারকে

অন্যদিকে, এদিন সকালেও কলকাতা-সহ জেলায়-জেলায় আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল। আলিপুর আবহাওয়া অফিস দুর্যোগের আগাম আভাস দিলেও তা বিশ্বাস করতে চাননি উ‍ৎসবে মাতোয়ারা সাধারণ মানুষ। তবে অনেকেই ঝুঁকি নেননি। তেড়েফুঁড়ে বৃষ্টি নামার আগেই বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে নেমে পরেছেন রাস্তায়। ঢুঁ মেরেছেন মণ্ডপে-মণ্ডপে। ফলে দুপুর থেকেই দর্শনার্থীদের ভিড়ে গমগম করছিল কলকাতার নামী-দামী পুজোমণ্ডপ।

দুপুর তিনটের পরেই বদলে যায় আকাশের চেহারা। আচমকাই সূর্যৃইমামাকে আড়াল করে উঁকি দেয় কালো মেঘ। এক সময়ে মনে হচ্ছিল আকাশ ভেঙে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। যদিও তেমনটা হয়নি।  বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়। তাতে কিছুটা হলেও বাধ সাধে ঠাকুর দেখা। তবে ফের পরিস্থিতির উন্নতি হওয়ায় বিকেলেই নিজেদের চার দেওয়ালের মধ্যে বন্দি না রেখে খোলা আকাশের নিচে বেরিয়ে পড়েন উ‍ৎসবের মেজাজে থাকা আমজনতা। অন্যান্য দিনের মতোই ভিড় লক্ষ্য করা গিয়েছে অর্জুনপুর আমরা সবাই, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, দক্ষিণ দাঁড়ি ইয়ুথ অ্যাসোসিয়েশন, তেলেঙ্গাবাগান করবাগান যুববৃন্দ, হাতিবাগান সর্বজনীন-সহ উত্তর কলকাতার বিখ্যাত পুজোমণ্ডপগুলিতে। একই দৃশ্য দেখা গিয়েছে মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার, কলেজ স্কোয়ার মহম্মদ আলি পার্কেও।

গতকাল অষ্টমীর বিকেল থেকেই ভিড়ে উত্তর ও মধ্য কলকাতাকে টেক্কা দিয়েছিল দক্ষিণ কলকাতার পুজোমণ্ডপগুলি। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি। চেতলা অগ্রণী নিউ আলিপুর সুরুচি সংঘ ত্রিদঅরা সম্মিলনী, দেশপ্রিয় পার্ক ও মুদিয়ালী ক্লাবের মণ্ডপে শুধু কালো মাথার ভিড়। যে দিকেই তাকানো যাচ্ছে না কেন, শুধু মানুষ আর মানুষ। ভিড়ে থমকে গিয়েছে একাধিক রাস্তায় যান চলাচল। ‘নবমী নিশি’র আনন্দ মাটি হতে দেওয়া যাবে না-এমন এক শপথ নিয়েই রাজপথে নেমেছে মানুষ।

 

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার