আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

BREAKING: সিএবি’র ভোটে লড়ছেন না সৌরভ, সভাপতি হচ্ছেন দাদা স্নেহাশিস

নিজস্ব প্রতিনিধি: সিএবি’র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। রবিবার বিকাল ৫টায় সিএবি (CAB) নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল। কিন্তু বাংলার মহারাজের তরফে জানিয়ে দেওয়া হয় তিনি সিএবি নির্বাচনে অংশ নেবেন না। তবে সৌরভ সিএবির প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নিলেও, সেই পদে বসছেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।  এমনটাই খবর সূত্রের। 

সূত্রের খবর, সিএবি’র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না এ বারে। সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি নির্বাচনে অংশ নেবেন বলে আগে জানালেও রবিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ঘটল নাটকীয় পরিবর্তন। সিএবি’র সভাপতি পদের জন্য নির্বাচন হবে না বলে জানা যাচ্ছে। তবে নির্বাচন না হলেও সিএবির সভাপতি পদে বসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে বঙ্গের ক্রিকেট নিয়ামক সংস্থার বিভিন্ন দায়িত্বে থাকছেন অমলেন্দু বিশ্বাস, নরেশ ওঝা, প্রবীর চক্রবর্তী, এবং দেবব্রত দাস। রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায় দুপুর ১টা নাগাদ সিএবির অফিসে আসেন। এরপর নিজের ঘরে অভিষেক ডালমিয়া, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, দেবব্রত দাসদের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে বৈঠক হয় প্রাক্তন বিসিসিআই সভাপতির। এরপর এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসে।

উল্লেখ্য সম্প্রতি বিসিসিআইয়ের সভাপতি পদে মেয়াদ শেষ হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ২০১৯ সালে বিসিসিআইয়ের সভাপতির (BCCI President) দায়িত্ব গ্রহণ করেছিলেন ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সম্প্রতি সুপ্রিম কোর্ট (Supreme Court) বিসিসিআইয়ের আধিকারিকদের সর্বোচ্চ মেয়াদ বাড়িয়ে ছয় বছর করার ছাড়পত্র দিয়েছিল। ফলে আগামী ২০২৫ সাল পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সভাপতি থাকার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু সম্প্রতি বোর্ডের শাসকগোষ্ঠী সিদ্ধান্ত নেয়, বাংলার মহারাজকে দ্বিতীয়বারের জন্য সভাপতি পদে বসানো হবে না। তাঁর পরিবর্তে নতুন সভাপতি করা হয় কর্নাটক ক্রিকেট সংস্থার প্রধান তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিন্নিকে। তবে বিসিসিআই-তে সভাপতি পদে পুনরায় না বসতে পারলেও সিএবিতে সভাপতি পদে পদের জন্য নির্বাচনে অংশ নেবেন বলে আগেই জানিয়েছিলেন সৌরভ। কিন্তু সেই নির্বাচনেও অংশ নিলেন না তিনি।

আরও পড়ুন: সৌরভ জমানার অবসান, ভারতীয় ক্রিকেট বোর্ডের নয়া সভাপতি বিন্নি

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাইয়ের কাছে হেরে আইপিএলের প্লেঅফে খেলার স্বপ্ন শেষ হার্দিকদের

ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ