ভাইফোঁটা নিতে দিদি’র কাছে এলেন স্নেহের কানন, সঙ্গে বৈশাখী

গত ২০২০-২১ সালে সেই ছবি দেখা যায়নি। আবারও চমক ২০২২ সালে। ভাই ফোঁটা নিতে এলেন দিদির কাছে। দিদিও পরম যত্নে দিলেন ফোঁটা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী (CM)  মমতা বন্দ্যোপাধ্যায়য়ের (MAMATA BANERJEE) স্নেহের পাত্র কানন। শোভন চট্টোপাধ্যায়কে (SOVAN CHATTERJEE) এ নামেই ডাকেন মুখ্যমন্ত্রী। সেই জলশোভন কত বকাও খেয়েছেন দিদি’র কাছে। পেয়েছেন প্রশ্রয়ও। মাঝে কয়েকদিন চলেছিল মান-অভিমান পালা। তারপরে কাননের ‘গেরুয়া’ মোহ কেটেছে দীর্ঘদিন। গত ২২ জুন তিনি ছুটে গিয়েছিলেন দিদির কাছে। সঙ্গে ছিলেন বন্ধু বৈশাখী। ভাইফোঁটায় (BHAI PHONTA) আবারও তিনি ছুটে গেলেন দিদির কাছে।

একসময় দিদি’র বাড়িতে ভাইফোঁটা মানেই উপস্থিত থাকবেন শোভন, চল ছিল এমনটাই। তারপর বেড়েছিল দূরত্ব। ২০১৯ সালে ফের প্রিয় দিদির কাছে ফোঁটা নিতে গিয়েছিলেন আদরের কানন। গত ২০২০ সালে সেই ছবি দেখা যায়নি। তবে গত বছর দেখা গিয়েছিল এই চিত্রটা। আবারও চমক ২০২২ সালে। কানন ভাইফোঁটা নিতে এলেন দিদির কাছে। দিদিও পরম যত্নে দিলেন ফোঁটা।

শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ দিদির বাড়িতে গিয়ে ফোঁটা নেন ভাই। এদিন বৈশাখী বলেন, ‘দিদির আশীর্বাদ বড় প্রাপ্তি’। আরও বলেন, দিদি ও ভাইয়ের সম্পর্ক অটুট। উল্লেখ্য, গত ২২ জুন মমতা- শোভন সাক্ষাতের পরে গুঞ্জন উঠেছিল শোভন ফিরছেন তৃণমূলে। এইদিন আরও গাঢ় হল সেই গুঞ্জন। এই প্রসঙ্গে বৈশাখী বলেন, ‘তৃণমূলে ফেরার জন্য আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। কিছু ভুল বোঝাবুঝির মেঘ জমে ছিল। সেই মেঘ কেটে গিয়েছে’।

আরও পড়ুন: ৮ বছর পর, মমতার ফোঁটা মুকুলের কপালে

 

স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

মেসি-কাণ্ডে দায় কার? ইকো পার্কে একের পর এক ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ

রাজ্যসভার তিন আসনে আজ ভোট, ঝাড়খণ্ডে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় থরহরিকম্প কংগ্রেস শিবিরে

ভয় দেখিয়ে বিখ্যাত, মাত্র ৩৫ বছরেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ডেভি চেজ

দিনমজুরের ছেলে এবার আন্তর্জাতিক অলিম্পিয়াডে, অভাবকে জয় করে নজির পড়ুয়ার

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র