ইস্তফা দেওয়ার পর বুধবার তাপসকে ডেকে পাঠালেন স্পিকার

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার বিধায়ক পদে ইস্তফাপত্র জমা দেন তাপস রায়। জানা গিয়েছে, বুধবার তাপসকে বিধানসভার সচিবালয়ের তরফে ডেকে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার তাপসকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করা হয়।

সোমবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাপস রায়ের বিষয়ে মঙ্গলবার তাঁর সিদ্ধান্তের কথা জানাবেন। কিন্তু মঙ্গলবার বিধানসভার সচিবাচলের তরফে জানানো হয়েছে, বরাহনগরের বিধায়ক প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে বুধবার। বুধবার বিধায়ককে বিধানসভায় ডাকা হয়েছে। বিধানসভা সচিবালয় তরফে জানা গিয়েছে, তাপসের ইস্তফাপত্র যাচাই করার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। তবে এখনও পর্যন্ত কোনও ত্রুটি পাওয়া যায়নি। যেহেতু ইস্তফাপত্র যাচাইয়ের প্রক্রিয়া শেষ হয়নি, তাই বুধবার তাঁকে ডেকে পাঠানো হয়েছে। এই বিষয়ে রাজি হয়েছেন তাপস রায়।

গত কয়েকদিন ধরেই দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন তাপস। সোমবার দলীয় নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করে বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন তাপস। বিধানসভার অধ্যক্ষের ঘরে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়ে আসেন তিনি। তাপস যখন বিধানসভায় গিয়েছিলেন, তার আগে তাপসের বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাপসকে দল না ছাড়ার বিষয়ে বোঝাতে থাকেন তাঁরা। কিন্তু তাতেও কিছু কাজে আসেনি। এর আগে ২০২০ সালে শুভেন্দু যখন বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন, তখন দেখা গিয়েছিল, ইস্তফাপত্রে তারিখ দেননি শুভেন্দু। শেষ পর্যন্ত বিষয়টি সংশোধন করতে বলেছিলেন বিধানসভার অধ্যক্ষ। এরপর শুভেন্দুর বক্তব্য শোনার পর গোটা প্রক্রিয়াটি শেষ হবে।

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

উ‍ৎসবের মরশুমে বাড়িতেই ‘মুগ পুলি’ বানিয়ে পরিজনদের চমকে দিন

চায়ের আড্ডায় গুজরাতি স্বাদ! রইল মশলাদার বাদাম পকোড়ার রেসিপি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের