রবীন্দ্রভারতী উপাচার্য নিয়োগে নৈতিকতার প্রশ্ন তুললেন ক্ষুব্ধ স্পিকার

তিনি ছিলেন নৃত্য বিভাগের অধ্যাপক। তা নিয়েই শুক্রবার মন্তব্য করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: হয়ে গিয়েছে আচার্য বিল পাস। তা আটকে আছে কেবলমাত্র রাজভবনের ফাঁসে। সেই জন্যেই এখনও কার্যকর হয়নি আচার্য বিল। এই পরিস্থিতিতেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (RABINDRA BHARATI UNIVERSITY) উপাচার্যের (VC) নাম ঘোষণা করেছিলেন রাজ্যের রাজ্যপাল (GOVERNOR) জগদীপ ধনখড়। আর তা নিয়েই ক্ষুব্ধ স্পিকার (SPEAKER)। তুললেন নৈতিকতার প্রশ্ন।

গত বৃহস্পতিবার রাজ্যপাল বিজ্ঞপ্তি জারি করেছিলেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহুয়া মুখোপাধ্যায়। তিনি ছিলেন নৃত্য বিভাগের অধ্যাপক। তা নিয়েই শুক্রবার মন্তব্য করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বললেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা করা ঠিক হয়নি। এদিন সাংবাদিক বৈঠকে তিনি আরও বলেন, ‘এটি নৈতিকতার প্রশ্ন’। বিস্ফোরক হয়ে বলেন, রাজ্যপালের উপাচার্য নিয়োগ অশোভনীয়। রাজভবনে বিল পাঠানোর পরেও ফেলে রাখা হয়েছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন স্পিকার।  উল্লেখ্য, এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, তিনি কোনও বিজ্ঞপ্তি পাননি।

প্রসঙ্গত সম্প্রতি বিধানসভায় পাশ হয়েছে আচার্য বিল। মানে, এবার থেকে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী (CM)। এতদিন এই পদে ছিলেন রাজ্যপাল। তবে এই বিলে এখনো সই করেননি রাজ্যপাল। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, আচার্য বিলে সংশোধন আনার পর কেন রাজ্যপাল রাজ্যপাল নিয়োগ করলেন নয়া উপাচার্য?

‘বুড়ো আরবাজকে বিয়ে করে তুমি সুখী?’, ট্রোলারদের একহাতে নিলেন শুরা খান

‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত প্রখ্যাত গায়ক অলিভার ট্রি

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা