বিধানসভায় আসতে স্পিকারের অনুমতি লাগবে রাজ্যপালের

রাজ্য বনাম রাজ্যপাল, দ্বন্দ আরও বেড়ে গিয়েছে। এমনিতেই রাজ্যের নানা বিষয়ে 'নাক' গলিয়ে সংঘাতের বাতাবরণ তৈরি করেই রেখেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বনাম রাজ্যপাল, দ্বন্দ আরও বেড়ে গিয়েছে। এমনিতেই রাজ্যের নানা বিষয়ে ‘নাক’ গলিয়ে সংঘাতের বাতাবরণ তৈরি করেই রেখেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আর সেই সংঘাতের মাত্রা ছাড়ায় গত মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের বিরুদ্ধে রাজ্যপালের মন্তব্যকে কেন্দ্র করে। গত মঙ্গলবার বিধানসভায় আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করতে গিয়ে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, বিধানসভা ও স্পিকারের বিরুদ্ধে বেনজির আক্রমণ করেন ধনখড়। যা রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার বস্তুতে পরিণত হয়েছে। এই ঘটনায় রীতমত ক্ষুদ্ধ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাই রাজ্যপালের বিধানসভায় প্রবেশের অবাধ অধিকারে রাশ টানলেন অধ্যক্ষ।

তিনি জানিয়েছেন, ‘উনি বিধানসভায় আসতে চেয়েছিলেন। আমরা মর্যাদা দিয়ে এনেছি। কিন্তু বুঝতে পারিনি উনি এই প্ল্যাটফর্মকে রাজনৈতিক বক্তব্য পেশের জন্য ব্যবহার করবেন। সিডি চেয়ে পাঠিয়েছি। আমি সেটাকে পরীক্ষা করে দেখব। সেটা দেখার পর কী করব না করব সিদ্ধান্ত নেব। উনি স্বেচ্ছায় বিধানসভার কোনও অনুষ্ঠানে যদি আসতে চান আমরা জানতে চাইব কেন আসছেন? কারণ যে আচরণ এই বিধানসভায় উনি করে গেলেন তা ভারতের কোথাও হয়েছে বলে আমার জানা নেই। এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে উনি ওই কথাগুলো বলেছেন।’

রাজ্যপাল মঙ্গলবার বেনজির ভাবে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের বিরুদ্ধে একাধিক বক্তব্য বিধানসভায় দাঁড়িয়ে বলতে থাকেন। তাঁর বক্তব্যে রাজ্যে ‘ভোটপরবর্তী হিংসা’, ‘হাওড়া পুরসভা বিল’, ‘বিধানসভায় অধ্যক্ষের কাজ’, ‘রাজ্যের প্রশাসনিক আধিকারিক’দের আক্রমণ,’ ইত্যাদি বিষয় নিয়েই আক্রমণ শানান রাজ্যপাল। যা ভালো চোখে দেখে নি রাজ্য সরকার। ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার রেশ বুধবারে রেড রোডের অনুষ্ঠানে দেখা গিয়েছে। এবার রাজ্যপালের এহেন আচরণের জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করলেন স্পিকারও।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের