আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নতুন বছরের শুরুতেই চমক, মমতার লেখা সব গান নিয়ে আয়োজিত বিশেষ কনসার্ট

নিজস্ব প্রতিনিধিঃ প্রশাসনিক দায়িত্বভার সামলেও নিজের প্রতিভাকে সবসময় বাঁচিয়ে রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবসর সময়ে পেলেই তিনি লেখেন গান । সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর লেখা ও সুর দেওয়া গান বিভিন্ন সময়ে  জনপ্রিয়তার শীর্ষে পৌঁছিয়ে গেছে। সম্প্রতি মহালয়ার আগে প্রকাশিত হওয়া  তাঁর পুজোর গান ইতিমধ্যেই ইউটিউবে মিলিয়ন ভিউয়ার ছাড়িয়ে গিয়েছে।

তবে সংগীতপ্রেমীরা কখনওই তৃণমূল নেত্রীর সমস্ত গান একসঙ্গে, এক মঞ্চে শুনতে পারেনি । তাই বাংলার মানুষের কাছে আসছে এই সুবর্ণ সুযোগ। রাজডাঙা খেলার মাঠে   আগামী ১২ জানুয়ারি  আয়োজিত হচ্ছে  বিশেষ কনসার্ট। যেখানে  শোনান হবে মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর দেওয়া প্রায় ৩২ টি গান । এই কনসার্টে অংশ নেবেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরিত্র, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায় মত প্রতিথযশা শিল্পীরা ।

এই অনুষ্ঠান প্রসঙ্গে উদ্যোক্তা বরো চেয়ারম্যান জানান, ১২ ডিসেম্বর থেকে রাজডাঙা ক্লাব সমন্বয়  মাঠে ৫ দিনের পিঠেপুলি উৎসব শুরু হচ্ছে। আর এই উৎসবের প্রথমদিন স্বামী বিবেকানন্দর জন্মদিন। তাই ওইদিন আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর দেওয়া প্রায় ৩২ টি গান নিয়ে এক  বিশেষ কনসার্ট। অন্যান্য দিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত হবে নানান অনুষ্ঠান ।

Published by:

Share Link:

More Releted News:

সুজিত বসুকে ফের তলব সিজিও-তে! কোন নথি চেয়ে পাঠিয়েছে ইডি?

দুপুর ১টা পর্যন্ত ১৫টি বুথের পুনর্নির্বাচন শান্তিপূর্ণ, দ্বিতীয়বার ভোট দিতে লম্বা লাইন

‘‌সিপিএম বেশ কয়েকটি আসন পাবে’‌, ভবিষ্যদ্বাণী করলেন অভিনেত্রী মানসী

কলকাতা মেট্রোয় কর্মী নিয়োগের ভুয়ো বিজ্ঞপ্তি! শহরজুড়ে তোলপাড়

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বাধার মুখে শশী পাঁজা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, জেনে নিন বঙ্গে পুনর্নির্বাচনের দিন কোথায় হবে ঝড়-বৃষ্টি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ