বাল্যবিবাহ রুখতে বিশেষ উদ্যোগ রাজ্যের, ২ অক্টোবর বসছে ‘বাল্যবিবাহ মুক্ত গ্রাম’ সভা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে এবার পঞ্চায়েত স্তর থেকেই সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিল রাজ্য। আগামী ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীর দিন রাজ্যজুড়ে আয়োজিত হবে বিশেষ গ্রামসভা। গ্রামোন্নয়নের পরিকল্পনার পাশাপাশি এই সভায় ‘বাল্যবিবাহ মুক্ত গ্রাম’ গড়ে তোলার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

নবান্ন সূত্রে খবর, গত ২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রকের সঙ্গে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক হয়। সেখানেই প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে ‘বাল্যবিবাহ মুক্ত গ্রাম’ সংক্রান্ত বিশেষ প্রস্তাব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো আগামী ২ অক্টোবরের গ্রামসভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। গ্রামসভার বৈঠকে সাধারণ গ্রামবাসী, নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের পাশাপাশি মহিলা ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং প্রান্তিক কৃষকরাও অংশ নেবেন। বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং এর সঙ্গে যুক্ত আইনি বিধান সম্পর্কে অভিভাবক ও গ্রামবাসীদের সচেতন করা হবে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী এবং স্থানীয় প্রতিনিধিদের নিয়ে গ্রামে নজরদারি ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হতে পারে।

আরও পড়ুনঃ ডানকুনিতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি, পলাতক দুষ্কৃতীরা

স্কুলশিক্ষক, চাইল্ডলাইন এবং সমাজকল্যাণ দপ্তরের আধিকারিকদেরও সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। তাঁদের মাধ্যমে বাল্যবিবাহ রোধে সচেতনতা আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে। শুধু সামাজিক সচেতনতা নয়, গ্রামের পরিকাঠামোগত উন্নয়ন নিয়েও মতামত নেওয়া হবে। রাস্তা, পানীয় জল, পরিচ্ছন্নতা-সহ আগামী অর্থবর্ষের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা তৈরি হবে গ্রামবাসীদের মতামতের ভিত্তিতে। পাশাপাশি প্লাস্টিক বর্জন ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও প্রচার চালানো হবে।

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

SRFTI-তে অশান্তির পর কড়া নির্দেশিকা, তিনটি পৃথক FIR দায়ের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

ASIAN GAMES 2026: বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংহতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা

ডানকুনিতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি, পলাতক দুষ্কৃতীরা

গঙ্গাসাগরে পুণ্যস্নান করলেন নিতিন নবীন

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

গাজায় একের পর এক ইজরায়েলি হামলায় নিহত ৪, আহত একাধিক

Asian Games 2026: বৃষ্টিই খুলে দিল ভাগ্য, এক বল না খেলেও সেমিফাইনালে পাকিস্তান

রাতে বৈঠকের পরই ধর্মঘট স্থগিত, এবার কি প্রতি শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক?