দীপাবলিতে শব্দবাজি রুখতে কড়া পুলিশ, নজরদারি চালাবে ওয়াচটাওয়ার থেকে

মঙ্গলবার দীপাবলির রাতে নিষিদ্ধ বাজি ফাটানো রুখতে রাস্তায় নামছে পাঁচ হাজার পুলিশ। ২৭টি ওয়াচটাওয়ার থেকে নজরদারি চালাবে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: শব্দবাজি রুখতে আরও কড়া পুলিশ। মঙ্গলবার দীপাবলির রাতে নিষিদ্ধ বাজি ফাটানো রুখতে রাস্তায় নামছে পাঁচ হাজার পুলিশ। নজরদারি চালানোর জন্য শহরের ২৮টি থানা এলাকার বিভিন্ন বহুতলের ছাদে মোতায়েন করা হচ্ছে পুলিশ কর্মীদের।

মঙ্গলবার কলকাতা শহরের ন’টি গুরুত্বপূর্ণ জায়গায় ট্রাফিক পুলিশের বিশেষ ন’টি টিম মোতায়েন থাকবে। টালিগঞ্জ সার্কুলার রোড, আলিপুর, চেতলা, স্ট্র‌্যান্ড রোডের কয়েকটি জায়গায় এবং দক্ষিণ কলকাতার রাসবিহারী কানেক্টরের তিনটি পয়েন্টে একেকজন সার্জেন্ট দায়িত্বে থাকবেন। শুধু তাই নয় সার্জেন্টের অধীনে একজন করে অ‌্যাসিস্ট‌্যান্ট সাব ইন্সপেক্টর ও ৪ থেকে ৬ জন করে পুলিশকর্মীও সেখানে থাকবেন। মহানগরের রাস্তায় কেউ যাতে নিষিদ্ধ শব্দবাজি ফাটাতে না পারে তার নজরদারি চালানোর জন্য এই ব্যবস্থা পুলিশের তরফে। ২৭টি ওয়াচটাওয়ার থেকে নজরদারি চালাবে পুলিশ। পাশাপাশি মঙ্গলবার কালীপুজোর বিসর্জন রয়েছে, বিসর্জন উপলক্ষে কলকাতায় কেউ যাতে ডিজে বাজিয়ে বা নিষিদ্ধ শব্দবাজি বা আতসবাজি না ফাটাতে পারে তার জন্যও সতর্ক থাকবে পুলিশ। কলকাতার ২৩টি ঘাট ও ১৪টি সরোবরে কালীপ্রতিমা বিসর্জনের সময় দুর্ঘটনা রুখতে প্রস্তুত থাকবে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। প্রস্তুত থাকবে ডুবুরি ও নৌকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ‌্য কলকাতার বড়বাজার, পোস্তা, জোড়াসাঁকো, মুচিপাড়া, বউবাজার, গিরিশ পার্ক, উত্তর কলকাতার শ‌্যামপুকুর, চিৎপুর, কাশীপুর, আমহার্স্ট স্ট্রিট, দক্ষিণ কলকাতার ভবানীপুর, বালিগঞ্জ, লেক, রবীন্দ্র সরোবর, টালিগঞ্জ, বন্দর এলাকার কিছু জায়গায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে পুলিশের তরফে। একইসঙ্গে অতিরিক্ত টহল দিচ্ছেন পুলিশ আধিকারিক ও কর্মীরা। কালীপুজোতে পুলিশ যেমন অটোতে চেপে টহল দিয়েছিল। দীপাবলিতেও শহরের বিভিন্ন জায়গায় ১১৬টি অটোতে চেপে টহল দেবে পুলিশ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের