আন্দোলনের ২০ দিন, চাকরিহারা শিক্ষককে থানায় তলব

Share:

নিজস্ব প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথা মেনে পর্যাপ্ত কারণ লিখে চিঠি দিতে চলেছে চাকরিহারা শিক্ষকরা। সোমবার তাঁরা এই চিঠি দেবে বলে জানা গিয়েছে। সরকার পক্ষ থেকে কাউকে দেখা করার দাবি নিয়ে ডেডলাইন বেঁধে দিয়েছিল চাকরিহারারা। সেই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, চিঠি পেলেও সেখানে পর্যআপ্ত কারণ স্পষ্ট করে লেখা নেই। সরকার পক্ষ থেকে কেউ শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করবেন। কিন্তু আলোচনায় বসতে চাইলে, কী বিষয় নিয়ে আলোচনা হবে তা স্পষ্ট করতে হবে। সেই সংক্রান্ত চিঠি চাকরিহারারা দিতে চলেছেন বলে জানিয়েছেন।

অন্যদিকে, সরকারকে ডেডলাইন বেধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন চাকরিহারারা। এই পরিস্থিতিতে চাকরিহারা শিক্ষক চিন্ময় মন্ডলকে তলব করেছে পুলিশ। বিধান নগর উত্তর থানায় সোমবার বিকেল ৪টের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিকাশ ভবনের সামনে তাণ্ডব চালানোর পর ভাঙচুের ঘটনাও ঘটেছে। সিসিটিভি দেখে কয়েকজনকে চিহ্নিত করে থানায় তলব করা হয়েছে। সেই মতো চিন্ময় মণ্ডলকেও চলব করেছে পুলিশ। ইমেলের মাধ্যমে তাকে তলব করা হয়েছে। ইমেলে লেখা হয়েছে, হাজিরা এড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবশ্য তদন্তে সহযোগিতা করার কথাই বলেছেন চিন্ময় মন্ডল।

বিকাশ ভবনের সামনে ২০ দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। কলকাতা হাইকোর্ট এই আন্দোলন বিকাশ ভবন থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেন্ট্রালপার্কে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। সেই মতো প্রশাসন ইতিমধ্যেই কাজ শুরু করেছে। বসেছে বায়ো টয়লেট। সেন্ট্রালপার্কের পরিস্থিতি দেখা সেখানে সরার ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চাকরিহারারা।

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, মারধরে প্রাণ গেল অটোচালকের

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!