চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

SSC : সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের ভিড়, সজাগ পুলিশ প্রশাসন

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের কলমের আঁচড়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীরা। বাতিল হয়েছিল ২০১৬ এর প্যানেল। ওই বছরের এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল। স্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ উঠেছিল সেই পরীক্ষায়। তাতেই চাকরি খুইয়েছেন ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। শীর্ষ আদালতের নির্দেশ মেনেই রবিবার শুরু হতে চলেছে এসেসসি-র নতুন নিয়োগ পরীক্ষা।

কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হয়েছে। সেইমতো পরীক্ষার্থীরাও পরীক্ষার কেন্দ্রে এসে হাজির হয়েছেন। অনেকেই দূর দূর থেকে এসেছেন। শনিবার রাতের মধ্যেই অনেকে পৌঁছে গিয়েছেন পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি। রবিবার সকাল হতেই বাসে ট্রেনে গাড়িতে চেপে নিজের নিজের পরীক্ষা কেন্দ্রে হাজির হয়েছেন পরীক্ষার্থীরা। নতুন করে যারা পরীক্ষা দিচ্ছেন তারা যেরকম স্বপ্ন দেখছেন, তেমন যোগ্য চাকরিপ্রার্থীরাও রয়েছেন যারা চাকরি খুঁজেছেন প্যানেল বাতিল হওয়ার কারণে। তাদের মধ্যে অনেকেই ভয়ে রয়েছেন। কিভাবে নতুনদের সঙ্গে প্রতিযোগিতায় জিতবেন সেটাই এখন তাদের চিন্তার বিষয়। কিন্তু তারপরেও নতুনদের সঙ্গে একসঙ্গে পরীক্ষায় বসছেন তাঁরা।

রাজ্যের ৬৩৬ টি কেন্দ্রে এদিন পরীক্ষা চলবে। সব পরীক্ষা কেন্দ্রেই কড়া ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষার্থীদের যাতে রাস্তায় কোনও রকম সমস্যা না হয় সেই দিকেও কড়া নজর রয়েছে প্রশাসনের।রবিবার নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা যাতে নির্বিঘ্নে এবং সুষ্ঠু ভাবে হয়, নিশ্চিত করতে তটস্থ এসএসসি। সজাগ রয়েছে রাজ্য প্রশাসনও।

স্কুলে ৩৫ হাজার ৭২৬ শুন্যপদে নিয়োগের জন্য পরীক্ষা হবে দুই ধাপে। ৭ সেপ্টম্বর নবম দশমের এসএসসি পরীক্ষা। ১৪ সেপ্টেম্বর হবে একাদশ দ্বাদশের নিয়োগের জন্য পরীক্ষা। নবম দশমে ২৩ হাজার ২১২টি আসনের জন্য পরীক্ষায় বসবেন প্রায় ৩ লক্ষ ১৯ হাজার ৬৫০ জন। একাদশ দ্বাদশে ১২,৫১৪ আসনের জন্য পরীক্ষা হবে ১৪ সেপ্টেম্বর।

Published by:

Share Link:

More Releted News:

বেহালার প্রোমোটিং ব্যবসায়ী জয় কামদারকে আটক করল ইডি

বাংলায় সমস্ত কাজ বন্ধ করে দিল আইপ্যাক! ২০ দিন কর্মীদের ছুটি, কারণ কী?

শেষ রবিবাসরীয় প্রচারে মেগা ডুয়েল, দক্ষিণবঙ্গে ঝড় তুলবেন মোদি-মমতা-অভিষেক

নির্বাচনের আগে কলকাতা পুলিশের ডিসির বাড়িতে ইডি! কী কারণে তল্লাশি?

তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী, রবিবার কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভবনা?

সুজাপুরে রোড শো’তে নজর কাড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ