সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার থেকে রাজ্যের সব মাদ্রাসাতে গাইতে হবে ‘‌বন্দে মাতারম’‌। এবার থেকে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হল। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দফতর সম্প্রতি এই নির্দেশিকা জারি করেছে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তবে নতুন এই নির্দেশ অনুযায়ী, এবার থেকে ক্লাস শুরুর আগে সরকার পরিচালিত, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্বীকৃত সব মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাইতে হবে। গত ১৯ মে এই নির্দেশ জারি করেছে মাদ্রাসা শিক্ষার ডিরেক্টরেট।

এদিকে কদিন আগেই পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করেছে বিজেপি সরকার। এবার রাজ্যের সমস্ত মাদ্রাসাতেও ক্লাস শুরুর আগে প্রার্থনায় গাইতে হবে এই রাষ্ট্র সংগীত। এই মর্মে নতুন যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। তাই রাজ্যের সমস্ত সরকারি, সরকারপোষিত এবং স্বীকৃত মাদ্রাসায় সকালবেলার প্রার্থনা সভায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পুরানো সমস্ত সিদ্ধান্ত বাতিল করে এই নির্দেশিকা দ্রুত কার্যকর করার কথা বলা হয়েছে।

অন্যদিকে গত বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘আগামী সোমবার থেকেই সমস্ত স্কুলে বন্দে মাতরম বাধ্যতামূলক করা হবে।’ তারপরেই শিক্ষা দফতরের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে সরকারি বিজ্ঞপ্তি দেওয়া হয়। আর এই বিজ্ঞপ্তির পরেই সমস্ত সরকারি এবং সরকারপোষিত স্কুলে এই রাষ্ট্র সংগীত বাধ্যতামূলক করা হয়। তাই পঠনপাঠন শুরুর আগে প্রার্থনা সভায় গাওয়া হচ্ছে বন্দে মাতরম। এবার মাদ্রাসাতেও গাইতে হবে এই রাষ্ট্র সংগীত।

এছাড়া বঙ্গ–বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘‌বিকৃত ইতিহাসকে বদলের এটাই সঠিক সময়।’‌ এই বিষয়ে বিজেপি নেতা জানান, কেন্দ্রের পক্ষ থেকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন সরকার সেটা কার্যকর করতে দেয়নি। এখন সঠিক তথ্য তুলে ধরা হবে। মাদ্রাসায় প্রার্থনার সময় বন্দে মাতরম গাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে। একইসঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি পোস্ট করে অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় বিজেপি লিখছে, ‘‌এই সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এক ও অভিন্ন নিয়ম প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে। আর তুষ্টিকরণ নয় বরং সবার জন্য সমান নীতি প্রযোজ্য।’‌

একধাক্কায় সস্তা সোনা-রুপো, জেনে নিন আজকের রেট

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

টিআরপি-র শীর্ষাসনে জায়গা ফিরে পেল ‘পরশুরাম’, মুখ পুড়ল ‘রাঙামতী তীরন্দাজ’-এর

‘শেষকৃত্যের’ কিছুদিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ ব্যক্তি ,হতবাক গোটা পরিবার

‘আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শান্তনু সিনহা-দাউদ যোগ সামনে এল! বাড়ি তৈরিতে আড়াই কোটির তদন্তে নয়া মোড়

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

একজন ভোটার ভোট দিলেন তিনবার!‌ ফলতা পুনর্নির্বাচন চলাকালীন সামনে এল তথ্য

আতঙ্কের নাম ইবোলা, বিশ্বকাপের প্রস্তুতি শিবির বাতিল কঙ্গোর

ঝাল-টক স্বাদের জমজমাট অন্ধ্র স্টাইল টমেটো চাটনি, ইডলি দোসার সঙ্গে  জমবে  দারুন