২৫ শতাংশ ডিএ প্রদানের আগেই ফের একবার শীর্ষ আদালতের দ্বারস্থ নবান্ন, কোন দিকে ঘুরছে মামলার মোড়   

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  ডিএ নিয়ে বড় খবর। ১৬ মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে জুন মাসের মধ্যে দিয়ে দিতে হবে ২৫ শতাংশ বকেয়া ডিএ। এই নির্দেশের পর থেকে প্রায় ১০ লক্ষ রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকেরা আশায় বুক বেঁধেছেন। হলই বা ২৫ শতাংশ, তাতে কী? পাওয়া তো যাচ্ছে, এই ঢের। স্বভাবতই বর্তমানে রাজ্যে বহুলচর্চিত বিষয় হল এই ডিএ। এই নিয়ে বিস্তর চর্চা চলছে নবান্নেও। সেখানে অবশ্য চর্চার বিষয় হল  কোন পদে থাকা কর্মী-আধিকারিক কত টাকা বকেয়া ডিএ পেতে চলেছেন।

শীর্ষ আদালতের নির্দেশ মেনে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মেটানোর বিজ্ঞপ্তি জারি করার কথা ১৫ জুন। আর ডিএ মিটিয়ে দিতে হবে ৩০ জুনের মধ্যে। এইসব নিয়ে যখন চায়ের দোকান থেকে সরকারি অফিস সর্বত্র চর্চা অব্যাহত তখন ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। বকেয়া মহার্ঘ ভাতা মেটানো নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশের বেশ কিছু পরিবর্তন চেয়ে আদালতের কাছে দরখাস্ত করেছে তারা।  মূলত রাজ্য জানতে চায় কতদিনের বকেয়ার উপর, বা কতটা বকেয়ার উপর এই ২৫ শতাংশের হিসেব কষা হবে। মূল মামলার পরবর্তী শুনানি ৮ আগস্ট।

সূত্রের খবর রাজ্য সুপ্রিম কোর্টের কাছে তার দেওয়া পূর্ববর্তী ডিএ সংক্রান্ত নির্দেশের কয়েকটি ক্ষেত্রের সুষ্পষ্ট ব্যাখ্যা চেয়েছে। এদিকে বর্তমানে সুপ্রিম কোর্টে গ্রীষ্মাকালীন ছুটি চলছে। ফলে আদালত বন্ধ। তাই আবেদন আদালতে এখনই উঠছে না। জুলাই মাসে শীর্ষ আদালত খুললে তবে রাজ্যের দাবি যাবে বিচারপতির বেঞ্চে কাছে। তাহলে কি জুনে মিলছে না ডিএ?

সুপ্রিম কোর্টের কাছে ব্যাখা চাইলেও রাজ্যকে ২৫ শতাংশ ডিএ মিটিয়েই যেতে হবে পরবর্তী শুনানিতে। আইনজ্ঞদের মতে জুন মাসের শেষের আগে আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ মেনে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই রাজ্য সরকারের কাছে।

২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ’র পরিমাণ ৪১ হাজার ৭৭০ কোটি টাকা। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ,মেনে ২৫ শতাংশ অর্থাৎ প্রায় ১০ হাজার কোটি টাকা চলতি জুন মাস শেষ হওয়ার আগেই মিটিয়ে দিতে হবে রাজ্যকে।

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

‘শিল্পা আমাকে ছেড়ে গেলে জেলেই আত্মহত্যা করতাম’, বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রাজ কুন্দ্রা

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের