ভবানীপুর নিয়ে কোনও খামতি নয়, কড়া নজর সৈনিক বক্সীর

প্রচার শেষ, আগামী ৩০ তারিখ উপনির্বাচন। তাই মূল কাজটা বাকি রয়েছে। গোটা দেশের নজর এখন ভবানীপুরে

Share:

 

নিজস্ব প্রতিনিধি: প্রচার শেষ, আগামী ৩০ তারিখ উপনির্বাচন। তাই মূল কাজটা বাকি রয়েছে। গোটা দেশের নজর এখন ভবানীপুরে। কারণ এই কেন্দ্রে প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দলনেত্রীর ভোট নিয়ে কোনও খামতি রাখতে চাইছে না তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। নন্দীগ্রামের ভোটের পুনরাবৃত্তি করতে চাইছে না ঘাসফুল শিবির। তাই ভোটের দিন মূল কাজটা ঠিকভাবে করা অর্থাৎ ভোটারদের বুথমুখি করার কাজ করতে বৈঠক সারছে তৃণমূল নেতৃত্ব। গত সোমবার টানা আলোচনা করেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

আজ অর্থাৎ মঙ্গলবার ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের দায়িত্বে থাকা নেতাদের নিয়ে বৈঠক করেছেন সুব্রত বক্সী। কিছুক্ষণ আগেই বৈঠক সেরেছেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও দায়িত্বে রয়েছেন যে নেতারা তাঁদের নিয়েও উপনির্বাচনের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ সৈন্য। নিজের প্রিয়নাথ মল্লিক রোডের দলীয় কার্যালয়ে দফায় দফায় বৈঠক করেছেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। গত সোমবার রাতেই বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বে থাকা নেতাদের নিয়ে বৈঠক করে ভোটের দিনের দায়িত্ব বুঝিয়েঝেন সুব্রত বক্সী। যে কোনও নির্বাচনে মূল হল, ভোটারদের বুথমুখি করানো। যতটা সম্ভব ভোট করানো। নির্বাচনী কেন্দ্রের ভিতরে গুরুদায়িত্ব থাকে দলের এজেন্টদের। ভোটের দিন বুথ এজেন্টরা কী ভাবে দায়িত্ব সামলাবেন তাও বুঝিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে সুব্রত বক্সী নির্দেশ দিয়েছেন ওয়ার্ডভিত্তিক ভোট পরিচালনার যাবতীয় খুঁটিনাটি আজ রাতের মধ্যেই বুথ এজেন্টদের বুঝিয়ে দিতে হবে।

যেহেতু বাড়তি চিন্তা হিসেবে রয়েছে আবহাওয়া। মঙ্গল ও বুধবার ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে তাই বৃহস্পতিবার জমা জল ব্যাঘাত না ঘটায় ভোটে সেই বিষয়ে নজর দিতে বলা হয়েছে সাংগাঠনিক নেতা ও এজেন্টদের। এই বিষয়ে ভবানীপুর উপনির্বাচনের দায়িত্ব প্রাপ্ত ও জয় হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘দুর্যোগের পরিস্থিতির কারণেই আমরা আগাম প্রস্তুতি সেরে রাখছি। সমস্ত বুথ প্রতিনিধিকে তাঁদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে। ভোটের দিন যাতে কেউ মাথাগরম না করেন, কিংবা কোনও প্ররোচনায় পা না দেন, সেই বিষয়েও শীর্ষ নেতারা প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।’

রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা আনন্দ দেবে…

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ