তীব্র বুকে ব্যথা, SSKM-এর ICUতে স্থানান্তর ‘কালীঘাটের কাকু’কে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। শুক্রবার সকালে  ‘কালীঘাটের কাকু’র কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে নিয়ে যাওয়া হবে জোকার ইএসআই হাসপাতালে। ওয়ার্ডের বাইরে অপেক্ষায় কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে ইএসআই হাসপাতালের মেডিক্যাল অফিসার।  সব প্রস্তুতি সারা। কিন্তু দেখা নেই ‘কালীঘাটের কাকুর’।

সেইসময় কাকুর শারীরিক অবস্থার খোঁজ নিতে  এসএসকেএমের সহকারি সুপারের সঙ্গে কথা বলেন ইডির আধিকারকরা। তখনই এসএসকেএমের তরফে জানানো হয় , শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। বুকে ব্যথা অনুভব করায় তাঁকে কেবিন থেকে সরিয়ে হৃদ্‌রোগ বিভাগের আইসিইউতে নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার রাতে। বর্তমানে ১৮ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন ‘কালীঘাটের কাকু’।

প্রসঙ্গত, আদালতের নির্দেশ মেনেই  সুজয়কৃষ্ণের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছে ইডি। তবে সরকারি হাসপাতালে নমুনা সংগ্রহে আপত্তি রয়েছে তাদের। এসএসকেএমে গিয়ে বারবার খালি হাতে ফিরে যেতে হয়েছে ইডি-কে। কারণ এসএসকেএম হাসপাতালের তরফে ইডিকে জানানো হয়েছিল, ‘মানসিক চাপে’ রয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। সেই কারণেই তিনি গলার স্বরের নমুনা দিতে পারছেন না। তাই  এবার  ইএসআই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সংস্থা। কিন্তু এবার তাতেও দেখা দেয় বাধা ।

ইতিমধ্যেই আদালতের তরফে জানানো হয়েছে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই নিয়োগ দুর্নীতির মামলা শেষ করতে হবে ইডিকে। তাই সেই মত তদন্তে গতি এনেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সেই তদন্তেই বাধা তৈরি করলো ‘কালীঘাটের কাকু’।নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩০ মে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। এর পর থেকে বারে বারে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে  দাবি তদন্তকারী আধিকারিকদের। গত অগস্টে বাইপাস সার্জারি হয় সুজয়কৃষ্ণের। ফের অসুস্থ হয়ে পড়ায় গত ২২ অগস্ট তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। সেই থেকে হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে রয়েছেন  ‘কালীঘাটের কাকু’।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?