৫-৬ বছর ধরেই নিজের সঙ্গে বন্দুক রাখতেন সুজিত

পুলিশি জেরার মুখে সুজিত জানিয়েছে, খুনের সময় সে মদ্যপ অবস্থায় ছিল। তাঁর স্ত্রীকে দিলীপ প্রেম আর বিয়ের প্রস্তাব দিয়েছিল। তার জেরেই খুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দোলের দুপুরে কলকাতার(Kolkata) রিজেন্ট পার্কে(Regent Park) আত্মীয়ের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে খুন(Murder) হন পেশায় বাদাম বিক্রেতা উত্তরপ্রদেশের বাসিন্দা দিলীপ চৌহান(Dilip Chouhan)। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ শনিবার দুপুরেই দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা থেকে গ্রেফতার করে ঘটনার মূল অভিযুক্ত সুজিত মল্লিককে(Sujit Mallik)। দোলের দিন সকালে দিলীপের প্রতিবেশী সুজিতের বাড়িতে মদ্যপানের আসর বসেছিল। সেখানে দিলীপ সহ তাঁদের আরও কয়েকজন বন্ধু ছিল। অভিযোগ, সেখানেই মদ্যপ অবস্থায় দিলীপ সুজিতের বউকে রঙ মাখানোর অছিলায় শ্লীলতাহানি করার পাশাপাশি তাঁকে বিয়ের প্রস্তাবও দেয়। সেই ঘটনায় সুজিতের সঙ্গে দিলীপের বিবাদ চরমে উঠলে বন্ধুরা সাময়িক ভাবে তা থামিয়ে দেয়। কিন্তু সেদিন দুপুরেই সুজিত হুট করে দিলীপের বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে খুন করে গা ঢাকা দেয়। এখন পুলিশ সুজিতকে জেরা করে সেই আগ্নেয়াস্ত্র সম্পর্কে প্রশ্ন করতেই উঠে আসে বিস্ফোরক তথ্য। সুজিত নাকি বিগত ৫-৬ বছর ধরেই নিজের সঙ্গে বন্দুক রাখত। 

পুলিশ ঘটনার তদন্তে নেমে সুজিতের সন্ধান মিলতে কার্যত হিমসিম খায়। কেননা সুজিত তার মোবাইল বন্ধ করে রেখে দিয়েছিল। কিন্তু এলাকার নানা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে তার গতিবিধি। তার জেরেই পুলিশ বুঝতে পারে সুজিত দক্ষিণ ২৪ পরগনা জেলায় গা ঢাকা দিতে চাইছে। সেই মতো লালবাজার থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়। যদিও শেষ রক্ষা হয়নি। ফলতার এক বাগানবাড়ি থেকে শনিবার দুপুরেই গ্রেফতার হয় সুজিত। এদিন তাকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাকে ৩০ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ অবশ্য এদিন সকালেই তাকে জেরা করে জানতে পারে সুজিত গত ৫-৬ বছর ধরে নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখছিল। মাছের ভেড়িতে কাজ করার সূত্রে দেশি বন্দুক ছিল তাঁর কাছে। সেই বন্দুক থেকেই সে গুলি করে খুন করে দিলীপকে। পাশাপাশি জেরায় সে পুলিশকে জানিয়েছে, খুনের সময় সে মদ্যপ অবস্থায় ছিল। আর শুধু রং মাখানোর জন্য দিলীপকে সে খুন করেনি, দিলীপ তাঁর স্ত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। মদ খেয়ে তাঁর স্ত্রীর উদ্দেশ্যে খারাপ মন্তব্য করার কারণেই দিলীপকে খুন করেছে সে।

চেনা পদে বিরতি, এবার বাড়িতেই বানান স্পাইসি চিংড়ির আচার

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

ভোররাতে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন শিশু-সহ ৮ জন

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার

কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ! গ্রেফতার দমদম পুরসভার পুরপ্রধান, ধৃত আরও ২

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV