চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডানা ছাঁটা হচ্ছে অমিত মালব্যের, আসছেন সুনীল

নিজস্ব প্রতিনিধি: সময়টা মোটেই ভাল যাচ্ছে না বিজেপির(BJP) আইটি সেলের প্রধান তথা বঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক(Observer) অমিত মালব্যের। কেননা একে তো রাজ্য বিধানসভায় তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে, তারওপর এখন তাঁর ডানা ছেঁটে দিচ্ছে খোদ বিজেপির শীর্ষনেতৃত্ব। সূত্রে জানা গিয়েছে, অমিত মালব্যকে(Amit Malabya) এবার বঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষকের পদে রেখেই দলের পর্যবেক্ষক করে আনা হচ্ছে সুনীল দেওধরকে(Sunil Deodhar)। সেক্ষেত্রে সুনীলের নজরদারিতে ও নির্দেশ মেনেই কাজ করতে হবে অমিতকে। পাতি বাংলায় অমিতের ক্ষমতা ছেঁটে ফেলা হচ্ছে। বাংলা ভাষায় দক্ষ ত্রিপুরা জয়ের অন্যতম কাণ্ডারি দেওধরের ওপরেই কার্যত বর্তাতে চলেছে বঙ্গ বিজেপিকে বেহাল দশা থেকে সুঠাম দশায় নিয়ে আসার দায়িত্ব। 

কার্যত একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয়ের পর থেকেই বাংলায় মুখ থুবড়ে পড়েছে পদ্ম শিবির। একের পর এক ভোটে বিপর্যয়ের মুখ দেখে চলেছে তাঁরা। কমছে তাঁদের ভোটপ্রাপ্তির হার, কমছে তাঁদের জনপ্রিয়তা মায় গ্রহণযোগ্যতাও। তার মধ্যেই দলে মাথাচাড়া দিয়েছে গোষ্ঠীকোন্দল। নিত্যদিন চলছে তু তু ম্যায় ম্যায়। এই অবস্থায় বঙ্গ বিজেপির অনেকেই এমন নেতা চাইছেন যিনি বাংলা বোঝেন, বাংলায় কথা বলতে পারেন ও দক্ষ সংগঠক। সেই চাহিদার কথা মাথায় রেখেই এবার সুনীলকে বাংলায় পাঠাচ্ছেন মোদি-শাহ। লক্ষ্য ২০২৪ এর লোকসভা নির্বাচনে দলের মান যতটা সম্ভব যেন বাঁচানো যায়। কেননা মোদি নিজেই বুঝে গিয়েছেন ২০১৯ এর মতো ২০২৪ এ বাংলা থেকে আর ১৮জন বিজেপি সাংসদ জিতে দিল্লি যেতে পারবেন না। তাই সময় থাকতে থাকতেই যতটা সম্ভব ড্যামেজ কন্ট্রোল করতে পাঠানো হচ্ছে সুনীলকে। যদিও প্রশ্ন থেকে যাচ্ছে, দলের গ্রহণযোগ্যতা যখন দেশজুড়ে ক্রমশ কমছে তখন সুনীল বাংলায় এসে আর কোন যাদুবলে বিজেপিকে সুঠাম দাঁড় করাবেন।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ