আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল I-PAC মামলার শুনানি

নিজস্ব প্রতিনিধি: ফের সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল I-PAC মামলার শুনানি। পরবর্তী শুনানি হবে আগামী ১৮ মার্চ। সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, বুধবার তারা শীর্ষ আদালতে কাউন্টার হলফনামা পেশ করবেন। এদিনের শুনানি  ছিল বিচারপতি পিকে মিশ্র এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে।

সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা হলফনামা জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বলপ্রয়োগ করেই নথি ছিনিয়ে নেওয়া হয়েছে। পাল্টা হলফনামায় দাবি ইডি-র। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোনও অভিযান ছিল না। রাজনীতির কোনও যোগ ছিল না। কিন্তু তদন্তের সময় কেন্দ্রীয় এজেন্সির মৌলিক অধিকার খর্ব হয়েছে, এই দাবিও জোরালভাবে করা হয়েছে ইডি-র তরফে। ৮ জানুয়ারি আইপ্যাকের অফিসে হানা দিয়েছিল ইডি। ১৫ জানুয়ারি ইডি-র বিরুদ্ধে পুলিশের দায়ের করা এফআইআরে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। ৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেন মুখ্যমন্ত্রী। তাতেই ইডির দাবি খারিজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:  শালিমার স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন, দক্ষিণ-পূর্ব রেলে ট্রেন পরিষেবা ব্যাহত

উল্লেখ্য, এর আগে দুবার এই মামলার শুনানি পিছিয়েছে। এই নিয়ে তৃতীয়বার। ১০ ফেব্রুয়ারি রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের অসুস্থতার কারণে মামলার শুনানি পিছিয়ে যায়। তার আগে গত ৩ ফেব্রুয়ারি রাজ্যের জমা দেওয়া হলফনামা পড়ে উত্তর দেওয়ার জন্য এক সপ্তাহ সময় চেয়েছিল কেন্দ্রীয় সংস্থা। ১০ ফেব্রুয়ারি তারিখ ধার্য করা হয়। তারপরও পিছিয়ে যায়। খানিকক্ষণ সওয়াল জবাবের পর রিজয়েন্ডার দাখিল করার জন্য সময় চেয়ে নেন ইডি এবং সলিশিটর জেনারেল। কেন্দ্রের সেই আর্জি মেনেই দোলের পর অর্থাৎ ১৮ মার্চ শুনানির দিন ধার্য করে সুপ্রিম কোর্ট।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ