কলকাতায় ট্রামের পুনরুজ্জীবনে সমীক্ষায় নামছেন বিশেষজ্ঞরা

ভার্গব মৈত্র পরিচিত নাম। এর আগে বারবার তাঁর পরামর্শ নিয়েছে রাজ্য পরিবহণ দফতর ও কলকাতা ট্রাফিক পুলিশ। ইতিমধ্যেই কিছু রুট চিহ্নিত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৩ সালেই কলকাতা ট্রামের (TRAM) সার্ধশতবর্ষ। গত রবিবার ছিল বিশ্ব পরিবেশ দিবস। সেখানেই উঠে এল নয়া সিদ্ধান্ত। জানা গিয়েছে, পরিবেশ বান্ধব ট্রামের পুনরুজ্জীবনে উদ্যোগী হতে চলেছে রাজ্য পরিবহন দফতর। আর ট্রামের নবজন্মের জন্য চালানো হবে বিশেষ সমীক্ষা। দায়িত্বে খড়গপুর আইআইটির অধ্যাপক ভার্গব মৈত্র। তিনি পরিবহ্ণ বিশেষজ্ঞ। মানে কলকাতা জুড়ে আবারও দেখা মিল্বে ঐতিহ্যবাহী ট্রামের।

ভার্গব মৈত্র পরিচিত নাম। এর আগে বারবার তাঁর পরামর্শ নিয়েছে রাজ্য পরিবহণ দফতর ও কলকাতা ট্রাফিক পুলিশ। জানা গিয়েছে, ইতিমধ্যেই কিছু রুট চিহ্নিত করা হয়েছে। সেই সমস্ত রুটে আগামী ৫- ৬ মাস ধরে চলবে সমীক্ষা। সমীক্ষা শুরু হচ্ছে চলতি মাস থেকেই। কেন ট্রাম পিছিয়ে পড়ছে তা নিয়েই চালানো হবে সমীক্ষা (SURVEY)। ভার্গব এবং তাঁর সহযোগীরা খতিয়ে দেখবেন, কেন চাইলেও ট্রামে কেউ উঠতে চান না, ট্রাম টাইম টেবিল, সময়ানুবর্তিতা, নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য সহ একাধিক তথ্য। খতিয়ে দেখা হবে যাত্রীরা কেন অন্য পরিবহণকে গুরুত্ব দেয়। প্রসঙ্গত, ট্রাম রুট এখন মাত্র ২ টি, যেখানে গত ২০১৬ সালেও রুটের সংখ্যা ছিল ২৫! ধর্মতলা থেকে বালিগঞ্জ এবং টালিগঞ্জ থেকে গড়িয়াহাট এই ২ টি ট্রাম রুট চালু রয়েছে। বন্ধ শ্যামবাজার থেকে ধর্মতলা রুট এবং বিবাদী বাগ থেকে যাতায়াতের সবকটি রুট। জানা গিয়েছে মেট্রোর কাজের জন্যই বন্ধ ঐতিহ্যবাহী ট্রাম রুট। বন্ধ খিদিরপুর- ধর্মতলা রুটও।

গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে ট্রাম এবং একাধিক সাইকেলপ্রেমী সংগঠনের উদ্যোগে ধর্মতলা ও গড়িয়াহাট ট্রাম ওয়ার্ল্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্য পরিবহণ নিগমের পক্ষ থেকে বিশেষ ট্রামের সূচনাও করা হয়। বিশেষজ্ঞ ভার্গব বলেন, ট্রাম শুধু ঐতিহ্য নয়। ট্রাম পরিবেশ বান্ধব এবং যানজট সমস্যাহীন। তাই ট্রাম চলাচলে নতুন করে উদ্যোগ নেওয়া উচিৎ। তা হলে মহানগরের দূষণ নিয়ন্ত্রণ করা যাবে। উল্লেখ্য, ইউরোপে দূষণ রোধে ফের আনা হচ্ছে ট্রাম।

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

‘সোশ্যাল মিডিয়া মানহানির জায়গা নয়’, সলমনের প্রতিবেশীকে তুলোধনা হাইকোর্টের

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?