বাংলার রাজ্যপালকে তোপ শুভেন্দু অধিকারীর

বাংলার রাজ্যপাল লা গণেশনকে (La Ganeshan) তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরি (Akhil Giri) ‘অসম্মানজনক’  মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এবার এই ইস্যুতে বাংলার রাজ্যপাল লা গণেশনকে (La Ganeshan) তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যপাল কেন এই ইস্যুতে মুখ খোলেননি তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

সংবাদমাধ্যমের সামনে রাজ্যপালের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা রাজ্যপালের ভূমিকায় আশ্চর্য হয়েছি। ওনার তরফে কোনও ট্যুইট নেই, সোশ্যাল মিডিয়াতেও বক্তব্য নেই, রাজভবনের তরফ থেকেও কোনও বার্তা নেই’। একইসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমাদের পরিষদীয় দল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার ব্যাপারে আমি চিঠি দিয়ে জানিয়েছে যে, বিজেপির পরিষদীয় দল তাঁর সঙ্গে অখিল গিরি ইস্যুতে বৈঠক করতে চান।  আমি চিঠি লিখে বলেছি, আপনি রাজ্যের বাইরে আছেন। কবে আসছেন দয়া করে জানাবেন। আশা করি রাজ্যপাল মহদয় আমাদের সময় দেবেন’। 

অবিলম্বে অখিল গিরিকে বরখাস্ত এবং গ্রেফতারের দাবি জানিয়ে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন ‘শেষ দেখে ছাড়ব’ বলে। প্রসঙ্গত পূর্ববর্তী রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন। তাঁর সঙ্গে রাজ্য সরকারের ছিল আদায় কাঁচকলা সম্পর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেও ছিলেন তিনি সক্রিয়। সংবাদমাধ্যমে রাজ্যের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি টুইটারেও নিয়মত সরব হতেন। দেশের সাংবিধানিক প্রধানকে অসম্মান করা প্রসঙ্গে বর্তমান রাজ্যপাল কোনও বিবৃতি দেননি। আর তা নিয়ে তাঁকে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা। যা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চর্চা।

জঙ্গি যোগে বন্দি তিহাড়ে, মুক্তি চেয়ে ট্রাম্পের দ্বারস্থ মার্কিন নাগরিকের পরিজন

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

নন্দীগ্রামবাসীদের জন্য বড় উপহার, আইটিআই তৈরির ঘোষণা শুভেন্দুর

‘নেপাল সীমান্তে পৌঁছনটা যুদ্ধ জয়ের মতো ছিল’, বিপর্যয় কাটিয়ে দেশে ফিরলেন মানসী

হরমুজে প্রণালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! জল মাইনে ধাক্কা সুপারট্যাঙ্কারের, কড়া হুঁশিয়ারি ইরানের

জমে যাবে সন্ধ্যার চায়ের আড্ডা, বানান মুচমুচে ভুট্টার পকোড়া

ক্যামাক স্ট্রিট ইস্যুতে FIR-এর অনলাইন কপি নিয়ে পুলিশকে পালটা ইমেল অভিষেকের

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

Nepal Flash Flood: ‘নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে,’ জানালেন চিনের প্রেসিডেন্ট জিনপিং

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

নেপালের বিপর্যয়ে নিখোঁজ মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি শিবজ্ঞানম

‘বেশি চিকেনের পিস নিয়েছিস কেন?’ বচসা থেকে বন্ধুকে খুনের অভিযোগ