মানহানি মামলায় শুভেন্দুকে সশরীরে হাজিরার নির্দেশ আদালতের

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের করা একটি মানহানি মামলায় তাঁকে আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতে ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আবেদন নাকচ করে দিলেন বিচারক। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের করা একটি মানহানি মামলায় তাঁকে আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর শুভেন্দুর হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত।

শুভেন্দু অধিকারীর তরফে তাঁর আইনজীবীরা আদালতে আর্জি জানিয়েছিলেন বিরোধী দলনেতাকে সশরীরে হাজিরা দেওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হোক। কিন্তু বুধবার ব্যাঙ্কশাল আদালতের বিচারক শুভেন্দুর আবেদন খারিজ করে দিয়েছেন। আদালতের নির্দেশ, শুভেন্দু অধিকারীকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে। আগামী ২২ সেপ্টেম্বর বিরোধী দলনেতাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে ‘বাবার ত্যাজ্যপুত্র’ বলে মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই মন্তব্যের প্রেক্ষিতেই শুভেন্দুর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন কুণাল ঘোষ। ব্যাঙ্কশাল আদালতে এই মামলাটির শুনানি চলছিল। আদালতে শুভেন্দু অধিকারীর আইনজীবীরা বলেন, ‘যেহেতু ওঁর বাড়ি কাঁথি। এবং তা কলকাতা থেকে বহুদূর। তাই সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে ওকে ব্যক্তিগত হাজিরা থেকে ছাড় দেওয়া হোক।’ এরপর এই যুক্তির পাল্টা যুক্তি দেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী। তিনি আদালতে বলেন, ‘ওঁর পিটিশনে লেখা উনি বিরোধী দলনেতা, বিধানসভায় বসেন, রাজনীতির জন্য সারা বাংলা ঘোরেন। তাহলে বিরোধী দলনেতার অফিস তো আদালত থেকে তিনশো মিটার দূরে। ওখানে এলে কোর্টে আসবেন না কেন? কোর্টকে গুরুত্ব না দেওয়ার এই প্রবণতা ঠিক নয়।’ উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত শুভেন্দু অধিকারীকে আগামী ২২ সেপ্টেম্বর সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়।

হল্যান্ডের গোলে আফ্রিকার সাদা হাতিদের হারিয়ে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

হাইকোর্টে স্বস্তি মিলল না, ‘ডিজে’ মন্তব্য মামলায় ৮ জুলাই অভিষেকের গলার স্বর সংগ্রহ

‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর