জন্মদিনে দিলীপকে মিষ্টিমুখ করালেন শুভেন্দু, কিন্তু দূরত্ব কী ঘুচবে, থাকছে প্রশ্ন

সত্যিই কি দুই নেতার মধ্যেকার দূরত্ব এবার কমবে, নাকি সবটাই লোক দেখানো! নাকি সবটাই দলের উর্ধ্বতন কর্তৃপক্ষকে খুশি করতে সাজানো নাটক!

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপির(Bengal BJP) এই দুই মুখ তথা দুই চরিত্র কে নিয়ে বিতর্ক কিছু কম নেই। দুইয়ের মধ্যে বিবাদও কিছু কম নেই। তবুও এদিন অর্থাৎ বৃহস্পতিবার একে অপরকে মিষ্টি মুখ করিয়ে দিলেন রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) বিরোধী দলনেতার কক্ষে। নজরে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। এদিন দিলীপের জন্মদিন। সেইদিনেই তিনি চলে এলেন সটান রাজ্য বিধানসভায়। চলে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে। শুভেন্দু তাঁকে মিষ্টিমুখ করালেন। উত্তরীয় পরিয়ে শুভেচ্ছাও জানালেন। দিলীপও শুভেন্দুকে নিজ হাতেই মিষ্টি মুখ করালেন। ছবিও উঠল বিস্তর। দেখলে মনে হবেই না, দুইয়ের মধ্যে কোনও বিবাদ রয়েছে। আর তাই এই সব ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠছে, এই ঘটনা কী দলেরই উর্ধ্বতন নেতৃত্বকে খুশি করতে? সত্যিই কি দুই নেতার মধ্যেকার দূরত্ব এবার কমবে, নাকি সবটাই লোক দেখানো!

আরও পড়ুন ‘কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য আমার ছিল না’, বিধানসভায় নিজ বক্তব্যের ব্যাখ্যা দিলেন ফিরহাদ

বৃহস্পতিবার সকালে দিলীপবাবু বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে যান। শুভেন্দুর ঘরে যখন দিলীপ গেলেন, তখন সেখানে অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষের মতো বিধায়করা ছিলেন। দিলীপকে হাসিমুখেই স্বাগত জানান তাঁরা। একে অপরকে মিষ্টিমুখ করান দুই নেতা। দিলীপকে উত্তরীয় পরিয়ে জন্মদিনের শুভেচ্ছাও জানান বিরোধী দলনেতা। বঙ্গ বিজেপির এমন কেউ নেই যে জানেন না শুভেন্দু-দিলীপের বিবাদ। সেই বিবাদ আরও বেড়েছে লোকসভা নির্বাচনের সময় থেকে। কেননা দলের অন্দরেই স্পষ্ট হয়ে গিয়েছে, শুভেন্দুর কথাতেই দিলীপের নির্বাচনী আসনের পরিবর্তন ঘটেছিল এবং সেখানে দিলীপ হেরেছেন। শোনা যায়, লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বাছাই থেকে রণকৌশল কোনও কিছুতেই দিলীপকে গুরুত্ব দেওয়া হয়নি। গুরুত্ব পেয়েছেন শুভেন্দু অধিকারীরা। ভোটে পরাজয়ের পর তাই দিলীপও সরাসরি নিশানা করেছিলেন শুভেন্দুদের। শুভেন্দু এবং দিলীপের বিভাজনও কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল।

আরও পড়ুন বাংলা ভাগের চেষ্টা বিজেপির, বিধানসভায় নিন্দা প্রস্তাব তৃণমূলের

আর তাই উঠেছে প্রশ্ন, ছড়িয়েছে জল্পনা, দীর্ঘদিনের সেই শৈত্য কাটাতেই কি এবার শুভেন্দুর ঘরে চলে গেলেন দিলীপ। কেন এলেন? বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ বেশ কিছুদিন ধরেই কোণঠাসা। এই মুহূর্তে দলের কোনও পদে নেই। লোকসভা নির্বাচনেও হেরে গিয়েছেন। অন্যদিকে শুভেন্দু এই মুহূর্তে বিরোধী দলনেতা। বঙ্গ বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীর অন্যতম। এহেন শুভেন্দুর সঙ্গে সম্পর্ক ভালো হলে হয়তো দিলীপের কোনঠাসা দশা ঘুচবে। যদিও বঙ্গ বিজেপির কেউ কেউ মনে করছেন, দিলীপকে এই নির্দেশ কেউ দিয়েছেন যে, জন্মদিনে রাজ্য বিধানসভায় এসে দেখা করতে হবে শুভেন্দুর সঙ্গে। কাটাতে হবে শৈত্য। কিন্তু সেই নির্দেশই যদি দেওয়া হয়ে থাকে দিলীপকে, কেন তা দেওয়া হয়েছে? শৈত্য কাটানোর অর্থ তো, দুই শিবিরের মেলবন্ধন। তাহলে আগামী দিনে দিলীপের বড় পদপ্রাপ্তি ঘটতে চলেছে? কী সেই পদ? বিরোধী দলনেতার পদ! তাহলে শুভেন্দু কী হবেন? বঙ্গ বিজেপির সভাপতি! ঘুরছে প্রশ্ন, ছড়াচ্ছে জল্পনা।   

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি