ট্যাংরায় অ্যাপ-ক্যাব থেকে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতার বুকে সাতসকালে অ্যাপ ক্যাব থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার। ট্যাংরার পিলখানা এলাকায় একটি বন্ধ গাড়ির ভিতর থেকে বছর ৪৫-৫০-এর ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ভগবানপ্রসাদ গুপ্ত। গাড়িটির পিছনের আসনের সামনের অংশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় এক মেকানিকের সাহায্যে গাড়ির দরজা খুলে তাঁকে উদ্ধার করা হয়। তখন তাঁর শরীরে তখন কোনও সাড়াশব্দ ছিল না। নাড়ির স্পন্দনও পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। আরও চাঞ্চল্যকর বিষয়, মৃত ব্যক্তির পা দড়ি দিয়ে বাঁধা ছিল। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এন্টালি থানার পুলিশ। তদন্তে নেমেছে কলকাতা পুলিশের হোমিসাইড স্কোয়াড, সায়েন্টিফিক উইং এবং ডিডি টিমও। কীভাবে ওই ব্যক্তি অ্যাপ ক্যাবের ভিতরে এলেন, তাঁকে কোথা থেকে গাড়িতে তোলা হয়েছিল, তাঁর পরিচয় কী এবং কেন তাঁর পা বাঁধা ছিল-সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিজেপির মণ্ডল সভাপতি সুজিত হালদারের

ইতিমধ্যেই গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতিও চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ।

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

বাজার থেকে কিনতে হবে না, স্বাদ দ্বিগুণ করতে বাড়িতে বানান ম্যাগি মশলা 

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ট্যাংরায় অ্যাপ-ক্যাব থেকে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা