অবশেষে মিলল স্বস্তি, শ্লীলতাহানি ইস্যুতে দলের সাসপেনশন প্রত্যাহারের পর হাইকোর্টে আগাম জামিন তন্ময়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় আগেই সাসপেনশন তুলে নিয়েছিল সিপিআইএম। এবার কলকাতা হাই কোর্টেও আগাম জামিন পেলেন সিপিএমের বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্য। অবশেষে খানিকটা স্বস্তি পেলেন এই বাম নেতা। জানা গিয়েছে, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তর বেঞ্চ তাঁর আগাম জামিন মঞ্জুর করেছেন বলে খবর। তবে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে তাঁকে। সেসব মেনে চলতে হবে এই বাম নেতাকে।

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর মাসে নিজের বাড়িতে সাক্ষাৎকারের সময় এক তরুণী সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল বরানগরের সিপিআইএম নেতা তথা প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে। ওই সাংবাদিক ফেসবুক লাইভ করে অভিযোগ করেছিলেন। পাশাপাশি বরানগর থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৪৮২ (২) ধারায় মামলা রুজু হয়। অভিযোগ ওঠামাত্র সিপিএম সাসপেন্ড করে তন্ময় ভট্টাচার্যকে। তবে অভ্যন্তরীণ তদন্তে তাঁর বিরুদ্ধে আপত্তিজনক কোনও প্রমাণ না মেলায় গত সপ্তাহে সেই সাসপেনশন তুলেও নেওয়া হয়।

এই ঘটনায় হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন তন্ময় ভট্টাচার্য। তার ভিত্তিতে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তর বেঞ্চ তা মঞ্জুর করেছেন। ১০ হাজার টাকা বন্ডের বিনিময়ে তা মিলেছে। তবে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম, অভিযোগকারিনীর সঙ্গে তন্ময়বাবু প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও যোগাযোগ রাখতে পারবেন না। তদন্তে নিয়মিত সহযোগিতা করতে হবে এবং মাসে একবার করে থানায় হাজিরা দিতে হবে। 

নবমীর রাতে বাবার কাছে ঘুগনি-রুটি খাওয়ার আবদার, পরক্ষণেই ঘর থেকে মা-ছেলের দেহ উদ্ধার

‘মোহন ভাগবত ঠিক বলেছেন’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কীসের গাফিলতির কথা বললেন শুভেন্দু?

মহিলা নৃত্যশিল্পীকে চড় পুলিশ কর্তার! প্রতিবাদ করায় জনতার দিকে পিস্তল তাক, ভাইরাল ভিডিও

‘ঋত তৃণমূলের বিধায়করাও আমার পাশে রয়েছে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

পুজো মণ্ডপে মহিলাদের শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল নেতাকে খুঁজছে পুলিশ, চাঞ্চল্য বহরমপুরে

ককরোচ নেতাদের জামিন মামলার শুনানিতে ফ্রান্সের পড়ুয়া বিক্ষোভের প্রসঙ্গ টানল দিল্লি হাইকোর্ট

জনপ্রিয় মডেল কাইলির ব্রা’র ওজন প্রায় চার পাউন্ড, দাম ৫ কোটি ডলার!

দলে বরুণ, বৈভব সহ বাদ আরও ৪! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

‘বিরোধীরা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে,’ চোরবাগান কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

টাইগার নন, বিষ্ণোই গোষ্ঠীর শ্যুটারদের টার্গেটে ছিলেন অমিতাভ-অক্ষয়-আমির!

সুদানে বাজারে ও শ্মশান যাত্রীদের উপর আছড়ে পড়ল ড্রোন, নিহত ৩০০

আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে