আস্থা মমতার উন্নয়নে, চা শ্রমিকেরা ফিরছেন তৃণমূলে

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রাখছেন চা শ্রমিকেরা। তাঁদের সমর্থন আবারও ফিরছে তৃণমূলের দিকেই। দাবি ৪ জেলার তৃণমূল নেতাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: উনিশের লোকসভা ভোটে দার্জিলিং, কালিম্পং(Kallimpong), জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার(Alipurduyar) জেলার চা শ্রমিকদের(Tea Garden Labours) ভোট তুলে নিয়ে গিয়েছিল বিজেপি। সেই সুবাদে দার্জিলিং(Darjeeling), জলপাইগুড়ি(Jalpaiguri) ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রেও জিতেছিল বিজেপি(BJP)। সেই বছর ওই নির্বাচনে বিজেপি বাংলা থেকে যে ১৮টি আসনে জয়ী হয়েছিল তার মধ্যে ছিল উত্তরবঙ্গের ওই ৩টি আসনও। একুশের ভোটে দেখা গিয়েছে সেই বিজেপিকেই ধাক্কা খেতে হয়েছে কালিম্পংয়ের বুকে। কিছুটা হলেও তাঁরা ধাক্কা খায় জলপাইগুড়ি জেলাতেও। কিন্তু একুশের বিধানসভা ভোটেও দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলার চা শ্রমিকদের ভোট গিয়েছিল পদ্মের ঝুলিতে। এবার সেই ছবিটাও বদলে যাবে। এমনটাই দাবি ৪ জেলার তৃণমূল(TMC) নেতাদের। তাঁদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উন্নয়নে আস্থা রাখছেন চা শ্রমিকেরা। তাঁদের সমর্থন আবারও ফিরছে তৃণমূলের দিকেই। পঞ্চায়েত নির্বাচনেই(Panchayat Election) মিলবে তাঁর প্রমাণ। বিজেপিকে এবার ধাক্কা খেতে হবে চা শ্রমিকদের কাছ থেকে।

আরও পড়ুন উন্নয়ন থেকে পঞ্চায়েত নিয়ন্ত্রণ, দলীয় কর্মী থেকে আমজনতা, সকলকে বার্তা দিলেন মমতা

অস্বীকার করার উপায় নেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার পুরসভা নির্বাচন বাদ দিয়ে যে কোনও নির্বাচনে কার্যত নিয়ন্ত্রক হয়ে ওঠেন এই চা শ্রমিকেরা। তাঁদের ভোট যে দিকে যায়, তাঁদেরই পাল্লা ভারী হয়ে যায়। ঠিক যেমনটি দেখা গিয়েছে উনিশ ও একুশের ভোটে। লোকসভা ও বিধানসভা ভোটে চা শ্রমিকদের কাছে টেনে বাজিমাত করেছিল পদ্মফুল শিবির। তাঁরা তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় ৪ জেলার ১৮টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একুশের ভোটে বিজেপির ঝুলিতে যায় ১৪টি আসন। কিন্তু সেই চা বলয়ে রাজনীতির হাওয়া খুব দ্রুত গতিতে ঘুরছে এখন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রেখে চা শ্রমিকেরাও এখন তাই তৃণমূলমুখী। পাহাড় হোক কী ডুয়ার্স, চা শ্রমিকেরা এখন ভিড় জমাচ্ছেন তৃণমূলেরই পতাকা তলে। ফলে এই ৪ জেলায় এবার বিজেপি লড়াই মোটেও সুখের হবে না।

আরও পড়ুন BDO’র বিরুদ্ধে CBI তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের

একই সঙ্গে এবারের পঞ্চায়েত নির্বাচনে বেশ প্রভাব ফেলেছে মমতার সরকারের বেশ কিছু প্রকল্পের কাজ এবং সরকারের গৃহীত সিদ্ধান্ত। চা সুন্দরী আবাস, বাগানে বাগানে ক্রেশ, প্রাথমিক হেলথ সেন্টার তৈরি ও পানীয় জলের ব্যবস্থা করে শাসক শিবির চা শ্রমিকদের অনেকটাই কাছে টানতে সক্ষম হয়েছে। বিনামূল্যে রেশন, দৈনিক মজুরী বৃদ্ধির কারণে তৃণমূলের প্রতি ভরসা বাড়ছে চা শ্রমিকদের। পাশাপাশি চা বাগানে বসবাস করা শ্রমিক পরিবারগুলির জমির পাট্টা প্রদানের সিদ্ধান্ত বেশ প্রভাব ফেলেছে চা শ্রমিক মহল্লায়। বিজেপিকে ভোট দিয়ে চা শ্রমিকেরা কার্যত কিছুই পাননি। কিন্তু তাঁরা দেখছেন, মমতার সরকার দেওয়া র জায়গায় আছে এবং দিচ্ছেও। আর তাতেই তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলমুখী হয়েছেন।

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮